বৈশাখে পাঁচ পদের ভর্তা
লাইফস্টাইল ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১৯ পিএম, ১৩ এপ্রিল ২০২৪ শনিবার
সংগৃহীত ছবি
পহেলা বৈশাখে খাবারে বাঙালিয়ানা থাকবে না তা হতেই পারে না। নববর্ষের খাবার মানেই পান্তাভাত। সঙ্গে যদি থাকে বাহারি ভর্তা তাহলে আরও জমে ওঠে। সুস্বাদু কিছু ভর্তার রেসিপি দেওয়া হলো-
টাকি মাছের ভর্তা
উপকরণ : টাকি মাছ (১ কাপ), পেঁয়াজ কুচি (৩ টেবিল চামচ), আদা বাটা (১/২ চা চামচ), রসুন বাটা (১/২ চা চামচ), পেঁয়াজ বাটা (২ টেবিল চামচ), জিরা বাটা (১ চা চামচ) রসুন ছেঁচা (২ টেবিল চামচ), ধনে বাটা (১ চা চামচ), লবণ, হলুদ বাটা (১/২ চা চামচ), মরিচ বাটা (১/২ চা চামচ)।
প্রণালি : মাছ সিদ্ধ করে কাটা বেছে নিন। তেলে পেঁয়াজ হালকা বাদামি রং করে ভেজে বাটা মসলা ও সামান্য পানি দিয়ে কষিয়ে নিন। কষানো হয়ে গেলে মাছ মেশান ও ভেজে নিন। লবণ দিন। হালকা মাখানো অবস্থায় নামিয়ে ফেলুন। হাতে চেপে গোল করে পরিবেশন করুন টাকি মাছের ভর্তা।
চিংড়ি শুঁটটি ভর্তা
যা লাগবে : চিংড়ি শুঁটকি এক কাপ, পেঁয়াজ কুচি এক কাপ, শুকনা মরিচ ১০টি, কাঁচা মরিচ পাঁচটি, লবণ স্বাদমতো, সরিষার তেল দুই টেবিল চামচ, সয়াবিন তেল দুই টেবিল চামচ।
যেভাবে করবেন : তাওয়ায় চিংড়ি শুঁটকি টেলে নিন। ভালো মতো ধুয়ে পানি ঝরিয়ে নিন। প্যানে সয়াবিন তেল গরম করে শুকনা মরিচ দিয়ে ভেজে উঠিয়ে নিন। ওই প্যানেই পেঁয়াজ কুচি দিয়ে নরম হওয়া পর্যন্ত ভাজুন। ধনিয়া পাতা কুচি ও কাঁচামরিচ দিয়ে নেড়ে নামান। চিংড়ি ভাজা পেঁয়াজ-মরিচ-ধনিয়া পাতা-লবণ একত্রে বেটে সরিষার তেল দিয়ে মেখে নিলেই খাওয়ার জন্য রেডি চিংড়ি শুঁটকি ভর্তা।
ভুনা বেগুন ভর্তা
যা লাগবে : মাঝারি সাইজের বেগুন একটি, পেঁয়াজ কুচি এক-দুই কাপ, রসুন কুচি পাঁচটি, ধনিয়া পাতা কুচি দুই টেবিল চামচ, লবণ স্বাদমতো, সরিষার তেল এক টেবিল চামচ, সয়াবিন তেল এক টেবিল চামচ।
যেভাবে করবেন : বেগুন মৃদু আঁচে ঘুরিয়ে ঘুরিয়ে পুড়িয়ে ছিলে নিন। সয়াবিন তেল গরম করে পেঁয়াজ-রসুন-মরিচ কুচি দিয়ে আধা ভাজা করুন। পোড়ানো বেগুন চটকে পাঁচ-ছয় মিনিট নেড়েচেড়ে ভাজুন। লবণ, ধনিয়া পাতা কুচি, সরিষার তেল দিয়ে নেড়েচেড়ে মাখিয়ে নিন। ব্যাস তৈরি হয়ে গেল ভুনা বেগুন ভর্তা।
বরবটি ভর্তা
যা লাগবে : বরবটির টুকরা ২৫০ গ্রাম, পেঁয়াজ কুচি এক-দুই কাপ, রসুন কুচি চার কোয়া, কাঁচা মরিচ কুচি ছয়টি, ধনিয়া পাতা কুচি দুই টেবিল চামচ, লবণ স্বাদমতো, সরিষার তেল দুই টেবিল চামচ।
যেভাবে করবেন : প্যানে এক টেবিল চামচ সরিষার তেল দিন। বরবটি পেঁয়াজ, রসুন, মরিচ কুচি ও লবণ দিয়ে মৃদু আঁচে টেলে নিন। বরবটি সিদ্ধ হয়ে পানি টেনে গেলে ধনিয়া পাতা কুচি দিয়ে নেড়ে নামান। ঠান্ডা করে ব্লেন্ড করে নিন বা শীল পাটায় বেটে অবশিষ্ট এক টেবিল চামচ সরিষার তেল দিয়ে মেখে নিন। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।
ইলিশ মাছের মাথার ভর্তা
যা যা লাগবে : ইলিশ মাছের মাথা ১টি পেঁয়াজ (মাঝারি আকারের) ২টি শুকনো মরিচ ৩টি সরষের তেল পরিমাণমতো, পেপার টাওয়েল কয়েকটা।
যেভাবে তৈরি করবেন : ইলিশ মাছের মাথা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিন। তার পর তা পেপার টাওয়েল দিয়ে শুকনো করে মুছে নিন। এবার কড়াইতে সরষের তেল বেশি করে নিয়ে তা গরম করে নিন। তেল গরম হলে ইলিশ মাছের মাথা দিয়ে অল্প করে ভেজে নিন। তেল থেকে তুলে আবারও একটি পেপার টাওয়েল দিয়ে বাড়তি তেলটা শুষে নিন। একটি বড় বাটিতে পানি গরম করে ইলিশ মাছের ভেজে নেওয়া মাথা ভাপিয়ে নিন। বেশ কিছুক্ষণ ভাপানোর পর ইলিশ মাছের মাথা পানি থেকে তুলে নিন। একটি পেঁয়াজ ও শুকনো মরিচ ড্রাই রোস্ট করে ভাপা ইলিশ মাছের মাথার সঙ্গে মিহি করে বেটে নিন। কড়াইতে সরষের তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে লালচে করে ভাজুন। বাকি শুকনো মরিচ দিয়ে দিন। পেঁয়াজ ভাজা হলে ইলিশ মাছের মাথাবাটা দিয়ে দিন। বেশ কিছু সময় কষিয়ে নিন। তেল ছেড়ে এলে আঁচ বাড়িয়ে মাথার মিশ্রণ ভাজতে ভাজতে শুকনো করে ফেলুন। একেবারে শুকনো হলে নামিয়ে ভাতের সঙ্গে পরিবেশন করুন।
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি







