ঢাকা, শুক্রবার ১০, জুলাই ২০২৬ ১১:৪৬:৫২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ঢাকায় অবিরাম বৃষ্টি, ১৪ অঞ্চলে ভারি বর্ষণ অব্যাহত টানা তৃতীয়বার বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্স টানা বৃষ্টিতে বাজারে অস্থিরতা, সবজির দাম আরও চড়া ২০ জেলায় বন্যার বিস্তার, উজানের ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে দুর্ভোগ ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে অংশ নেবে না ইতালি: মেলোনি শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: শামা ওবায়েদ মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন

বোমাতঙ্কে নিউজিল্যান্ডের বিমানবন্দর বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৫:১৫ পিএম, ১৭ মার্চ ২০১৯ রবিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে হামলার রক্তের দাগ না শুকাতেই বোমাতঙ্কে নিউজিল্যান্ডের ডানেডিন শহরের বিমানবন্দর বন্ধ করে দেয়া হয়েছে।

দেশটি গণমাধ্যম বলছে, রবিবার স্থানীয় সময় ৯টা ৫৫ মিনিটের দিকে এক বিবৃতিতে দুনেদিন বিমানবন্দরে বোমা সাদৃশ প্যাকেট পাওয়ার তথ্য নিশ্চিত করেছে পুলিশ। সন্দেহজনক প্যাকেটের সন্ধান পাওয়ার পর বিমানবন্দর বন্ধ করে দেয়া হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়েছে।

প্যাকেটের ধরন সনাক্ত করার জন্য বিমানবন্দরে পুলিশ এবং বিষেশজ্ঞ টিম পাঠানো হয়েছে। এ ঘটনার পর দেশটির প্রতিরক্ষা বাহিনীকে সতর্ক অবস্থানে রাখা হয়েছে।

এমন এক সময় ডানেডিন বিমানবন্দরে ওই সন্দেহজনক বস্তু মিললো যখন ক্রাইস্টচার্চে দুটি মসজিদে বন্দুকধারীদের হামলায় অন্তত ৫০ জন নিহত হয়েছেন। ওই হামলায় আরও প্রায় অর্ধশত ব্যক্তি আহত হয়েছেন।

শুক্রবারের (১৫ মার্চ) জুমার নামাজের সময় ক্রাইস্টচার্চের আল-নূর মসজিদ ও পার্শ্ববর্তী লিনউড মসজিদে হামলা চালায় বন্দুকধারীরা। আল-নূর মসজিদে অস্ট্রেলীয় বংশোদ্ভূত ব্রেনটন ট্যারেন্ট নামের এক ব্যক্তির হামলায় ঘটনাস্থলেই ৪০ জন নিহত হন।

একইসময় লিনউডেও হামলা চালায় বন্দুকধারীরা। সেখানেও ঘটনাস্থলে অন্তত সাতজন নিহত হন। এই দুই মসজিদে হামলার পর আহতদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজনের মৃত্যু হলে সংখ্যা বেড়ে দাঁড়ায় ৫০ জনে।

-জেডসি