ব্যথাজনিত সমস্যায় ভুগছেন খালেদা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৭:৩২ পিএম, ৯ অক্টোবর ২০১৮ মঙ্গলবার
কারাবন্দি বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা ভালো নয়। তিনি ব্যথাজনিত নানা সমস্যায় ভুগছেন। তার গিরায় গিরায় ব্যথা। তার বাম হাতটা বাঁকা হয়ে গেছে। হাত ঝিমঝিম করে। বাম হাতটা ওপরে তুলতে পারেন না । তার ঘাড়ে ও কোমরে ব্যথা।
আজ সোমবার দুপুরে এক প্রেসবিফ্রিংয়ে এসব তথ্য জানান খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের প্রধান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ইন্টারনাল মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. আবদুল জলিল চৌধুরী ।
বেগম জিয়ার উচ্চমাত্রার ডায়াবেটিস ও উচ্চরক্তচাপও নিয়ন্ত্রণে নেই বলে জানান তিনি। আবদুল জলিল চৌধুরী বলেন, খালেদা জিয়ার সুষ্ঠু চিকিৎসায় যে উচ্চমাত্রার ওষুধ প্রয়োগ করতে হবে তা করার আগে হার্ট, কিডনি, লাংসহ বেশকিছু অঙ্গপ্রত্যঙ্গের পরীক্ষা-নিরীক্ষা করতে হবে। ডায়াবেটিস ও উচ্চরক্তচাপ নিয়ন্ত্রণে আনতে হবে। কোনো ধরনের ইনফেকশন আছে কি-না তা জানতে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করতে হবে। সব পরীক্ষা-নিরীক্ষা করে শারীরিক অবস্থা সম্পর্কে নিশ্চিত হয়েই প্রয়োজনীয় ওষুধ প্রয়োগ করে চিকিৎসা শুরু করতে হবে।
আবদুল জলিল চৌধুরী আরও বলেন, বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে বাতজনিত সমস্যায় ভুগছেন। এ সমস্যার জন্য ডাক্তার যেসব ওষুধ সেবন করতে বলেছিলেন সেগুলো কোনো কারণে সঠিকভাবে সেবন না করায় তার বাতজনিত সমস্যা আগের চেয়ে বেড়ে গেছে। চিকিৎসকরা সঠিক পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসা দিতে তাকে বিএসএমএমইউতে চিকিৎসা নেয়ার পরামর্শ দিলেও চিকিৎসা নিতে বিলম্ব করায় অসুস্থতা বেড়েছে।
অধ্যাপক জলিল চৌধুরী জানান, মেডিকেল বোর্ডের সবাই একসাথে না দেখলেও কয়েকজন সদস্য বেগম খালেদা জিয়ার সাথে পৃথকভাবে দেখা করেন। রোববার রাতে অধ্যাপক আতিকুল হক চৌধুরী তার সাথে দেখা করে কথা বলেন। এ সময় বেগম জিয়ার পছন্দের চিকিৎসক ডা. মামুন ছিলেন। বিএসএমএমইউয়ের দু’জন চিকিৎসক বেগম জিয়ার রোগের ইতিহাস ও চিকিৎসা পর্যালোচনা করছেন। পরীক্ষা-নিরীক্ষা শেষে তার চিকিৎসা শুরু হবে। এ জন্য কতদিন লাগবে তা এ মুহূর্তে বলা সম্ভব নয়।
গত ৮ ফেব্রুয়ারি দুর্নীতির মামলায় ৫ বছরের কারাদণ্ডে দণ্ডিত হয়ে কারাগারে আছেন বেগম জিয়া। উচ্চ আদালতের নির্দেশে চিকিৎসার জন্য গত ৬ অক্টোবর তাকে বঙ্গবন্ধু মেডিকেলে আনা হয়।
- নতুন করে নির্মিত হল সাবিনা ইয়াসমিনের জনপ্রিয় গান
- টিউলিপকে আদালতে হাজির হতে গেজেট প্রকাশের নির্দেশ
- ১১ জেলার ডিসি প্রত্যাহার, নতুন ডিসি নিয়োগ
- কর কর্মকর্তা তানজিনা সাময়িক বরখাস্ত
- রাজধানী ঢাকার আকাশ মেঘে ঢাকা, বৃষ্টি হতে পারে
- পর্যটন খাত উন্নয়নে বাংলাদেশ-নেপাল যৌথভাবে কাজ করবে
- ৭ মন্ত্রণালয়ে ঝটিকা পরিদর্শন প্রধানমন্ত্রীর
- অন্ধকারে ছোট্ট আলো, জোনাকির রহস্যময় জগৎ
- বিশ্ববাজারের প্রভাব, দোলাচলে সোনার দাম
- ইরানে একদিনে সর্বোচ্চ হামলার রেকর্ড
- ঢাকার বাতাসের মানের অবনতি, শীর্ষে থাইল্যান্ডের চিয়াং মাই
- ১৩ দিন বিরতির পর আজ বসছে সংসদ অধিবেশন
- আজ বসছে সরকারি দলের সংসদীয় সভা
- গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের
- স্পিকারের স্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- রাজধানীর আকাশ মেঘাচ্ছন্ন, বৃষ্টির সম্ভাবনা
- গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের
- সুলতানা কামাল: সবুজ মাঠ থেকে স্বপ্নের উড়ান
- স্পিকারের স্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- নেপালের সাবেক প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী গ্রেপ্তার
- স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিণী মারা গেছেন
- দেশের ১৯ জেলায় ঝড়ের সতর্কবার্তা
- ডানায় রঙের মায়া, প্রজাপতির বিস্ময়কর জগৎ
- দেশের বাজারে এবার বাড়ল স্বর্ণের দাম
- রানা প্লাজার ধ্বংসস্তূপ থেকে বেঁচে ফেরা নাসিমার জীবন শেষ পদ্মায়
- জনসংখ্যা নিয়ন্ত্রণে সব দায় নারীর কাঁধে, নীতিতে ফাঁকফোকর
- ডিমের বাজারে অস্থিরতা: পাইকারদের অভিযোগ
- ১৩ দিন বিরতির পর আজ বসছে সংসদ অধিবেশন
- তেলের ডিপোতে বিজিবি মোতায়েন, নজরদারি জোরদার
- বিশ্ববাজারের প্রভাব, দোলাচলে সোনার দাম




