ঢাকা, সোমবার ২২, জুন ২০২৬ ১৫:৫০:৫৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ যে তিন রেকর্ড ডাকছে মেসিকে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ কেপ ভার্দে, এবার উরুগুয়েকেও আটকে দিল আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন

ব্যাংক খাতের পরিস্থিতি জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী

বাসস | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:০৪ পিএম, ২৭ নভেম্বর ২০২২ রবিবার

ফাইল ছবি

ফাইল ছবি

ইসলামী ব্যাংকসহ দেশের বিভিন্ন ব্যাংক থেকে টাকা উঠিয়ে নেওয়াসহ নানা আলোচনা-সামলোচনার প্রেক্ষিতে এই খাতের বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (২৭ নভেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত সচিব সভায় তিনি এই নির্দেশ দেন।

সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের ব্রিফ করেন।

ব্যাংক খাত নিয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘এটা নিয়ে মিটিংয়ে ইনডাইরেক্ট আলোচনা হয়েছে এবং নির্দেশনা দেওয়া হয়েছে ব্যাংকিং ও ফাইন্যান্স ডিভিশনকে। চারদিকে এতো কথাবার্তা উঠছে, আসল সিনারিওটা কী সেটা শিগগিরই দেখে অবহিত করবেন আমাদের।’

এ ছাড়া সভায় ব্যয় সংকোচন, কৃষি উৎপাদন বৃদ্ধি, রেমিট্যান্স বাড়ানো, প্রকল্প বাস্তবায়নে ফিজিবিলিটি স্টাডি ঠিকভাবে করা ও জঙ্গি ইস্যুতে সতর্ক থাকাসহ আরও বেশ কিছু বিষয়ে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন।