ঢাকা, বৃহস্পতিবার ০৯, জুলাই ২০২৬ ১৫:১০:৪৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন এক দশকে ১৫শ নরমাল ডেলিভারি করিয়েছেন লিলি শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি

ব্যাংককের তিন জায়গায় বোমা বিস্ফোরণ

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৫:৫১ পিএম, ২ আগস্ট ২০১৯ শুক্রবার

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের তিন জায়গায় আজ শুক্রবার বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিন নারী পরিচ্ছনতা কর্মী আহত হয়েছেন।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৯টার দিকে ব্যাংককের কেন্দ্রস্থলের কাছে সুয়ান লুয়াংয়ে দুটি বিস্ফোরণ ঘটে। কিছুক্ষণ পর শহরের উত্তরাংশে একটি সরকারি ভবনের কাছে আরো একটি বোমা বিস্ফোরণটি হয়।

সুয়ান লুয়াং জেলায় দুটি বিস্ফোরণে হাত বোমা ব্যবহার করা হয়েছে। এখানে তিন নারী পরিচ্ছনতা কর্মী আহত হয়েছে। তবে তাদের কারো অবস্থাই গুরুতর নয়।

এমন সময় বোমা বিস্ফোরণের ঘটনা ঘটলো যখন দেশটিতে আসিয়ান পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন চলছে।