ঢাকা, রবিবার ১৮, অক্টোবর ২০২৬ ৭:২৩:৪০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭ বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা আজ মহাসপ্তমী পাঁচ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের নতুন প্রেস সেক্রেটারি আজ খোলা থাকবে সব ব্যাংক এক দিনে হাম উপসর্গে আরও ৫ জনের প্রাণহানি

ব্যাংকে চাকরি নিলেন নায়িকা তমা মির্জা

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৫৪ পিএম, ২০ আগস্ট ২০২৬ বৃহস্পতিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

অভিনয়ের পাশাপাশি নতুন পেশায় যুক্ত হয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী তমা মির্জা। প্রায় তিন মাস ধরে একটি বেসরকারি ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (এভিপি—ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশনস) পদে দায়িত্ব পালন করছেন তিনি। 

তবে নতুন এই পেশায় যুক্ত হলেও অভিনয় থেকে দূরে সরে যাওয়ার কোনো পরিকল্পনা নেই তমার। বরং অভিনয়কে নিজের প্রথম ভালো লাগা ও ভালোবাসার জায়গা হিসেবে উল্লেখ করে নিয়মিত কাজ চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন এই অভিনেত্রী। 

তমা মির্জা বলেন, “অভিনয় আমার প্রথম ভালো লাগা এবং ভালোবাসার জায়গা। এখানে সবসময় কাজ করে যাব। ব্যাংক কর্তৃপক্ষও আমার অভিনয়ের বিষয়ে আন্তরিক। তাই অভিনয় চালিয়ে যেতে কোনো সমস্যা হচ্ছে না।” 

অভিনয়ের পাশাপাশি নতুন পেশায় যুক্ত হওয়ার অভিজ্ঞতাকে জীবনের ভিন্ন এক অধ্যায় হিসেবে দেখছেন তমা। তিনি জানান, খুব বেছে বেছে বছরে এক-দুটি সিনেমায় কাজ করেন। তাই অভিনয়ের বাইরে অন্য কিছুতে নিজেকে যুক্ত করে নতুন অভিজ্ঞতা অর্জনের সুযোগটি ইতিবাচকভাবেই দেখছেন তিনি। 

তার ভাষায়, “আমি খুব বেছে বেছে বছরে দুই-একটি সিনেমা করি। জীবনের বাকিটা সময় অন্য কিছুতে এক্সপ্লোর করতে পারার এই সুযোগটা দারুণ। সেই সুযোগ কাজে লাগিয়ে অভিজ্ঞতা অর্জন করতে চাই।” 

আফরান নিশোর বিপরীতে ‘সুড়ঙ্গ’ ও ‘দাগি’ সিনেমায় অভিনয় করে দর্শকের নজর কাড়েন তমা মির্জা। সিনেমায় নিয়মিত ব্যস্ততা না থাকলেও বেছে বেছে কাজ করার নীতিতে এগোচ্ছেন তিনি। সিনেমার পাশাপাশি ওটিটিতেও নিজের অভিনয় দিয়ে প্রশংসিত হয়েছেন এই অভিনেত্রী। ‘জানোয়ার’, ‘খাঁচার ভিতর অচিন পাখি’ ও ‘ফ্রাইডে’সহ বেশ কিছু কনটেন্টে তার অভিনয় দর্শকের মধ্যে সাড়া ফেলেছে। 

এদিকে, অভিনয়ে নতুন কাজ নিয়েও ব্যস্ত হতে যাচ্ছেন তমা। শিগগিরই ভিকি জাহেদ পরিচালিত ‘খলনায়ক’ সিনেমার কাজ শুরু করবেন তিনি। সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করবেন আফরান নিশো।