ব্রকলি খেলে যেসব উপকার হয়
লাইফস্টাইল ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৩৭ পিএম, ২১ জানুয়ারি ২০২৪ রবিবার
সংগৃহীত ছবি
ব্রকলি এখন আর আমাদের দেশে অপরিচিত কোনো সবজি নয়। অনেকটাই ফুলকপির মতো দেখতে সবুজ এই সবজির স্বাদ কিছুটা আলাদা। বিদেশি হলেও এটি আমাদের দেশে এখন বেশ জনপ্রিয়। ব্রকলি দিয়ে বিদেশি বিভিন্ন খাবার তো তৈরি করাই যায়, আবার দেশি স্বাদেও এটি রান্না করে খান অনেকে। শিশুদের নুডলস, পাস্তায়ও যোগ করা যায় ব্রকলি। আবার এর স্যুপও বেশ সুস্বাদু। নিয়মিত এই সবজি খেলে পাবেন অনেক উপকার। চলুন জেনে নেওয়া যাক ব্রকলি খাওয়ার উপকারিতা-
১. ক্যান্সারের ঝুঁকি কমায়
বর্তমানে ক্যান্সার ভয়াবহ আকার ধারণ করছে। এখন এতে আক্রান্ত হওয়ার ঝুঁকির মাত্রা বেড়েছে অনেকটাই। এই মরণব্যাধি থেকে বাঁচতে চাইলে আপনাকে সবার আগে নজর দিতে হবে খাবারের তালিকার দিকে। ক্যান্সারের ঝুঁকি বাড়াতে পারে এমন খাবার বাদ দেওয়ার পাশাপাশি ক্যান্সার থেকে দূরে রাখে এমন খাবার খেতে হবে। এক্ষেত্রে আপনার জন্য উপকারী হতে পারে ব্রকলি। এটি নিয়মিত খেলে এই অসুখ থেকে দূরে থাকা সম্ভব অনেকটাই।
২. হজমের সমস্যা দূর করে
হজমের সমস্যায় ভোগেননি এমন মানুষের সংখ্যা খুব কম। কারণ প্রায় সবার ক্ষেত্রেই এই সমস্যা দেখা দিতে পারে। তাই পেটের স্বাস্থ্যের দিকে নজর রাখা জরুরি। নিয়মিত ব্রকলি খেলে তা হজমের সমস্যা দূর করে। পেটের সমস্যা দূর করতে চাইলে নিয়মিত ব্রকলি খেতে হবে। তাই আপনার খাবারের তালিকায় ব্রকলি রাখুন।
৩. ব্লাড সুগার কমাতে সাহায্য করে
ডায়াবেটিস হলে ব্লাড সুগারের মাত্রা নিয়ন্ত্রণ করা জরুরি। নয়তো এটি বেড়ে গেলে ডায়াবেটিসও নিয়ন্ত্রণ করা যায় না। সেজন্য খাবারের ক্ষেত্রে সচেতন হবে। খেতে হবে সহায়ক সব খাবার। এক্ষেত্রে আপনাকে সাহায্য করতে পারে ব্রকলি। আপনি যদি প্রতিদিন ব্রকলি খেতে পারেন তবে তা আপনাকে অনেকটাই সুস্থ রাখতে কাজ করবে। ডায়াবেটিস থাকলে নিয়মিত ব্রকলি খাওয়ার অভ্যাস করুন।
৪. মস্তিষ্কের ক্ষমতা বাড়ায়
আমাদের মস্তিষ্কের কার্যকারিতা বাড়াতে সাহায্য করে ব্রকলি। তাই বড়দের পাশাপাশি শিশুদেরও নিয়মিত ব্রকলি খাওয়ানো উচিত। কারণ এই উপকারী সবজি স্মৃতিশক্তি বাড়াতে দারুণভাবে কাজ করে। নিয়মিত এই সবজি খেলে দূরে থাকা যাবে আলঝাইমার্সের মতো অসুখ থেকেও।
৫. বয়সের ছাপ পড়তে দেয় না
ত্বকে বয়সের ছাপ পড়া রোধ করতে বিভিন্ন ধরনের তাজা ফল ও সবজি খাওয়ার অভ্যাস করতে হবে। তার মধ্যে একটি হলো ব্রকলি। এটি আপনার ত্বকে বয়সের ছাপ পড়তে দেবে না। আপনি যদি দীর্ঘদিন তারুণ্য ধরে রাখতে চান তবে এই সবজি খাওয়ার অভ্যাস করুন। নিয়মিত ব্রকলি খেলে তা ত্বককে রাখতে সতেজ ও তরুণ।
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় বেশি ভিড়
- বেশ ফাঁকা রাজধানী: ঈদের ছুটিতে কর্মচাঞ্চল্যহীন ঢাকা
- শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা
- ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের ৩ জন নিহত
- কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে
- শিলাবৃষ্টির সম্ভাবনা, পাঁচদিনের পূর্বাভাস জেনে নিন
- মধ্যপ্রাচ্য সংকট: শাহজালাল বিমানবন্দরে বাতিল ২৬ ফ্লাইট
- রাজধানী ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
- কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬
- জাতির পিতার জন্মদিন আজ
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- আজ দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ৭ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- ঈদে ফিরতি ট্রেনযাত্রা: চতুর্থ দিনের টিকিট বিক্রি শুরু
- অস্কার ২০২৬: তারকাদের ঝলমলে ফ্যাশনে মুখর রেড কার্পেট
- লেবাননে ইসরায়েলি হামলায় মৃত্যু ৮৫০ ছাড়াল
- ঈদ সামনে, আগেভাগেই ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ
- এই ঈদে আড়ং জমজমাট, সব শাখায় উপচে পড়া ভিড়
- ঈদে টানা ৭ দিন ছুটি, আজ সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস
- প্রথমবারের মতো ‘সেজ্জিল ক্ষেপণাস্ত্র’ ছুঁড়ল ইরান
- দুবাই বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্থগিত
- ঈদের ছুটিতে জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিতে ১৬ নির্দেশনা
- খাল খননের মাধ্যমে দেশ গড়ার কর্মসূচিতে হাত দিলাম: প্রধানমন্ত্রী


