ঢাকা, সোমবার ২৯, জুন ২০২৬ ৬:১০:৪৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু বিশ্বকাপ ফুটবলের শেষ ৩২-এর সূচি সমৃদ্ধ দেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: প্রধানমন্ত্রী দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি তীব্র তাপপ্রবাহে কাঁপছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ

ব্রাজিলে করোনা: মৃত্যু ২ লাখ ২৫ হাজার ছাড়িয়েছে

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:৩৮ পিএম, ২ ফেব্রুয়ারি ২০২১ মঙ্গলবার

ব্রাজিলে করোনা: মৃত্যু ২ লাখ ২৫ হাজার ছাড়িয়েছে

ব্রাজিলে করোনা: মৃত্যু ২ লাখ ২৫ হাজার ছাড়িয়েছে

ব্রাজিলে সোমবার করোনা ভাইরাসে নতুন করে ৫৯৫ জন মারা গেছে। দেশটিতে এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ২৫ হাজার ৯৯ জনে। ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে এ কথা জানা গেছে।

দেশটিতে এর একদিন আগে নতুন করে ২৪ হাজার ৫৯১ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯২ লাখ ২৯ হাজার ৩২২ জন।

ব্রাজিলের জনবহুল সাও পাওলো রাজ্যে করোনা ভাইরাস প্রতিরোধে রেড এলার্ট জারি রাখা হয়েছে। সকাল ৫টা থেকে রাত ৮ টা পর্যন্ত অদরকারি কাজ বন্ধ রাখা হয়েছে।

এ রাজ্যে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ১৭ লাখ ৭৯ হাজার ৭২২ জন এবং মারা গেছে ৫৩ লাখ ৯০ জন। তবে সংক্রমণ পরিস্থিতির উন্নতি হয়েছে বলে কর্তৃপক্ষ সোমবার ঘোষণা দিয়েছে।

এদিকে উত্তরাঞ্চলীয় আমাজন রাজ্য থেকে ৪০৬ জন রোগীকে বিমানে করে অন্য ১৬টি রাজ্যে চিকিৎসার জন্য নেয়া হয়েছে। এ রাজ্যে অক্সিজেন সংকটের কারণে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে।

এখানে কেবল জানুয়ারিতেই ২ হাজার ৮৩২ জন মারা গেছে। মহামারি শুরুর পর থেকে রাজ্যটিতে এ পর্যন্ত ৮ হাজার ২৬৬ জন মারা গেছে।