ব্রাজিলে করোনাভাইরাসে মৃত্যু ৪ লাখ ছাড়িয়েছে
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:২২ পিএম, ৩০ এপ্রিল ২০২১ শুক্রবার
মহামারি করোনাভাইরাসে ব্রাজিলের মোট মৃত্যু সংখ্যা বৃহস্পতিবার ৪ লাখ ছাড়িয়ে গেছে। এদিকে দেশটি পর্যাপ্ত ভ্যাকসিন পাওয়ার চেষ্টা করে যাচ্ছে এবং প্রেসিডেন্ট জাইর বোলসোনারোর সরকারের ভূমিকার কারণে এ সংকট আরো বেড়েছে কি-না তা সিনেট তদন্ত করে দেখছে। খবর এএফপি’র।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘণ্টায় ব্রাজিলে নতুন করে ৩ হাজার ১ জন করোনাভাইরাসে প্রাণ হারিয়েছে। এনিয়ে দেশটিতে এ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে মোট ৪ লাখ ১ হাজার ১৮৫ জনে দাঁড়ালো। এদিক থেকে এখন কেবলমাত্র যুক্তরাষ্ট্র ব্রাজিলের সামনের সারিতে রয়েছে।
২১ কোটি ২০ লাখ জনসংখ্যার দেশ ব্রাজিলে মহামারিতে মৃত্যু হার বিশ্বের অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি। দেশটিতে প্রতি লাখে ১৮৯ জন প্রাণ হারিয়েছে।
এ বছরের শুরু থেকেই ব্রাজিলে করোনাভাইরাসে আক্রান্তের হার অনেক বেড়ে যাওয়ায় বিভিন্ন হাসপাতালে রোগির চাপ বহুগুণ বৃদ্ধি পেয়েছে। এতে ব্রাজিলের স্বাস্থ্যসেবা ব্যবস্থা একেবারে ভেঙ্গে পড়েছে।
এদিকে ব্রাজিলের প্রায় ২ কোটি ৮০ লাখ মানুষ কোভিড-১৯ ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছে। এটি দেশের মোট জনসংখ্যার ১৩ শতাংশের কিছু বেশি।
এছাড়া প্রায় ১ কোটি ২৭ লাখ মানুষ দ্বিতীয় ডোজ টিকা গ্রহণ করেছে।
টিভি গ্লোভ জানায়, ব্রাজিলের ২৭টি রাজ্যের ১৪টির বিভিন্ন নগরীতে টিকা স্বল্পতার কারণে দ্বিতীয় ডোজ টিকা দেয়া ইতোমধ্যে বন্ধ হয়ে গেছে।
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- পবিত্র কাবা শরিফ ধোয়া হবে আগামী ৩০ জুন
- নকআউট নিশ্চিত যাদের, অপেক্ষায় যারা
- গাজায় ধ্বংসস্তূপ পেরিয়ে এতিম কিশোরী দানার স্বপ্নযাত্রা
- মোদির পররাষ্ট্রনীতি নিয়ে সোনিয়ার সমালোচনা
- জীবন উৎসর্গ করে সন্তানকে রক্ষা করলেন মা
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার
- সরাইলে পর্নোগ্রাফি মামলায় ইউপি সদস্য গ্রেফতার
- হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু
- হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী!
- স্বজনের অপেক্ষায় তোসিফ, ঠাঁই মিলল সরকারি আশ্রয়কেন্দ্রে
- দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০
- নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে?
- স্বস্তি নেই, বেশিরভাগ নিত্যপণ্যের দাম অপরিবর্তিত
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ পবিত্র আশুরা, মহররম মাসের ১০ তারিখ
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই
- জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ে নকআউটে ইকুয়েডর










