ঢাকা, বুধবার ২৮, অক্টোবর ২০২৬ ১৩:২৭:২৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
শনিবার এইচএসসির ফল প্রকাশ: অনলাইনে জানবেন যেভাবে ঢামেক চত্বরে অ্যাম্বুলেন্স ধর্মঘট, রোগী-স্বজনদের ভোগান্তি চীনে শিশুর চেয়ে প্রবীণ বেশি, আর্থিক চাপে পরিবার ও রাষ্ট্র মনোনয়ন বৈধ, বিনা লড়াইয়ে জয় পাচ্ছেন এলিজা ৬৩০ কোটি ডলার জাপানি বিনিয়োগ নিয়ে আলোচনা: প্রধানমন্ত্রী ভারতে তাণ্ডব চালিয়ে বাংলাদেশের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ রাষ্ট্রপতির তিন জেলা সফর বাতিল

ব্রাজিলে করোনায় মৃতের সংখ্যা দেড় লাখ ছাড়াল

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:২৯ পিএম, ১১ অক্টোবর ২০২০ রবিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

ব্রাজিলে করোনা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গত একদিনেও সেখানে প্রায় সাড়ে ৫শ’ জনের প্রাণহানি ঘটেছে। এতে করে মৃতের সংখ্যা বেড়ে দেড় লাখ ছাড়িয়ে গেছে। আগের দিনের তুলনায় বেড়েছে সংক্রমণ। এতে করে আক্রান্তের সংখ্যা ৫১ লাখের দোরগোড়ায় পৌঁছেছে। অবস্থা অস্থিতিশীল এ অঞ্চলের পেরু, কলম্বিয়া, চিলি ও আর্জেন্টিনার মতো দেশগুলোতেও।

ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের নিয়মিত পরিসংখ্যানে বলা হয়েছে, দেশটিতে গত ২৪ ঘণ্টায় ৩৪ হাজার ৫৩৫ জন মানুষের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে আক্রান্ত রোগীর সংখ্যা ৫০ লাখ ৯১ হাজার ৮৪০ জনে দাঁড়িয়েছে। নতুন করে প্রাণ হারিয়েছেন ৫৪৪ জন। এতে করে মৃতের সংখ্যা বেড়ে ১ লাখ ৫০ হাজার ২৩৬ জনে ঠেকেছে।

অপরদিকে সুস্থতা লাভ করেছেন আরও ২০ হাজার ১২৭ জন ভুক্তভোগী। এতে করে বেঁচে ফেরার সংখ্যা ৪৪ লাখ ৫৩ হাজার ৭২২ জনে পৌঁছেছে।

চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি দেশটির সাও পাওলো শহরে ৬১ বছর বয়সী ইতালি ফেরত এক জনের শরীরে ভাইরাসটি প্রথম শনাক্ত হয়। এরপর থেকেই অবস্থা ক্রমেই সংকটাপন্ন হতে থাকে। যেখানে আক্রান্ত ও প্রাণহানির তালিকায় অনেক চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী রয়েছেন।

তবে শুধু ব্রাজিলই নয়, করোনার ভয়াবহতা ছড়িয়ে পড়েছে গোটা লাতিন আমেরিকার অন্যান্য দেশগুলোতেও। যেখানে পূর্বের তুলনায় ভাইরাসটির দাপট অনেকটা বেড়েছে। এমন অবস্থায় করোনাকে বাগে আনতে দেশগুলোর সরকার মানুষকে ঘরে রাখতে চেষ্টা করছেন। কিন্তু অর্থনীতির চাকা সচল থাকা নিয়ে রয়েছে যত দুশ্চিন্তা। ফলে সংকটাবস্থার মধ্য দিয়ে ব্রাজিল, পেরু, চিলি, ইকুয়েডর ও আর্জেন্টিনার মতো দেশগুলোতে অনেক কিছুই চালু রয়েছে।

এর মধ্যে ব্রাজিলে সবচেয়ে ভয়াবহ অবস্থা। যা মার্কিন যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দেশটিতে আক্রান্তদের চিকিৎসা দিতে গিয়ে বেশ বিপাকে পড়তে হচ্ছে চিকিৎসা কেন্দ্রগুলোকে। অপরদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বিতীয় দফায় করোনা আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে।

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপে ধ্বংসযজ্ঞ চালানোর পর ব্রাজিল ভাইরাসটির এখন প্রধানকেন্দ্রে পরিণত হয়েছে। একই সঙ্গে এ অঞ্চলের অন্যান্য দেশগুলোতে দ্রুত বিস্তার লাভ করায় কলম্বিয়া, পেরু ও আর্জেন্টিনারমতো দেশগুলোর প্রত্যেকটিতে আক্রান্ত ৮ লাখ ছাড়িয়ে গেছে।

এর মধ্যে কলম্বিয়ায় শনাক্ত ৯ লাখ ৩ হাজারের কাছাকাছি। এর মধ্যে মৃত্যু হয়েছে ২৭ হাজার ৬৬০ জনের।

আর্জেন্টিনায় সংক্রমিতের সংখ্যা ৮ লাখ ৮৪ হাজার ছুঁই ছুঁই। মৃত্যু হয়েছে ২৩ হাজার ৫৮১ জনের।

পেরুতে আক্রান্ত ৮ লাখ ৪৬ হাজার ৮৮ জন। যেখানে মৃতের সংখ্যা ৩৩ হাজার ২২৩ জনে ঠেকেছে।

এছাড়া চিলিতে সংক্রমিত ৪ লাখ ৭৯ হাজার ৫৯৫ জন মানুষ। এর মধ্যে ১৩ হাজার ২৭২ জনের প্রাণ কেড়েছে করোনা।

-জেডসি