ঢাকা, শনিবার ২৭, জুন ২০২৬ ৯:৩৪:৪৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী! চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫ নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে? শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যুদিবস আজ

ব্রাজিলে কোভিডে আর দুই হাজার ৩৭৮ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:১৪ পিএম, ৯ জুন ২০২১ বুধবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

কোভিড-১৯ এ বিপর্যস্ত গোটা বিশ্ব। কোনো কোনো দেশে করোনার দ্বিতীয় ও তৃতীয় ঢেউ লেগেছে। ব্রাজিলে ইতিমধ্যে এই মহামারিতে মৃত্যু চার লাখ ৭৬ হাজারের মাইলফলক ছাড়িয়ে গেছে।

মঙ্গলবার ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, দেশটিতে গত ২৪ ঘন্টায় করোনা সংক্রমণে আরো দুই হাজার ৩৭৮ জন মারা গেছে। এ নিয়ে ব্রাজিলে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে চার লাখ ৭৬ হাজার ৭৯২ জনে।

এছাড়া দেশটিতে করোনায় নতুন করে সংক্রমিত হয়েছে ৫২ হাজার ৯১১ জন। এ নিয়ে মোট সংক্রমিত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে এক কোটি ৭০ লাখ ৩৭ হাজার ১২৯-এ।

বিশ্বে করোনায় মৃত্যুর দিক থেকে যুক্তরাষ্ট্রের পরেই ব্রাজিলের অবস্থান। সংক্রমণের দিক থেকে যুক্তরাষ্ট্র ও ভারতের পরে ব্রাজিলের অবস্থান তৃতীয়।
দেশটিতে এ পর্যন্ত সাত কোটি ২৬ লাখেরও বেশি ডোজ করোনার টিকা দেয়া হয়েছে। দেশব্যাপী দুই কোটি ৩০ লাখ লোক টিকার দুটি ডোজ পেয়েছে।
 
-জেডসি