ব্রাজিলে বন্দুকধারীদের গুলিতে ছয় নারীসহ নিহত ১১
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫৭ পিএম, ২০ মে ২০১৯ সোমবার
ছবি: ইন্টারনেট
ব্রাজিলের উত্তরাঞ্চলীয় পারা রাজ্যের বেলেমে একটি পানশালায় বন্দুকধারীদের গুলিতে অন্তত ১১ জন নিহত ও একজন আহত হয়েছেন। গণমাধ্যমের খবরে বলা হয়েছে, রোববারের ওই বন্দুক হামলায় নিহতদের মধ্যে ছয়জন নারী ও পাঁচজন পুরুষ রয়েছে। খবর ইউএসএ টুডের।
ওই হামলায় কতজন নিহত হয়েছে বা এ বিষয়ে কোনও বিস্তারিত তথ্য দেয়নি রাজ্যটির কর্মকর্তারা। তবে তারা এটিকে ‘একটি নৃশংস হত্যাকাণ্ড’ হিসেবে বর্ণনা করেছেন।
ব্রাজিলের গ্লোবো নিউজ পুলিশের বরাত দিয়ে জানিয়েছে, সাতজন বন্দুকধারী ওই হামলা চালিয়েছিল। গণমাধ্যমটির খবরে বলা হয়েছে, হামলাকারীরা একটি মোটরসাইকেল ও তিনটি গাড়িতে করে ওই পানশালায় এসেছিল।
পারা রাজ্যের একজন মুখপাত্র নাতালিয়া মেল্লো বলেছেন, আমরা কেবল ‘একটি নৃশংস হত্যাকাণ্ডের বিষয় নিশ্চিত’ হয়েছি। ওই হামলার পর রাজ্যের জনসংযোগ কর্মকর্তারা ফোনকল রিসিভ করা থেকে বিরত রয়েছেন। এমনকি সেনাবাহিনী ও রাজ্য পুলিশও ফোনকল রিসিভ করেনি বা ইমেইলের জবাব দেয়নি।
বেলেম শহরের নিরাপত্তা বৃদ্ধির জন্য গত মার্চ মাসের শেষদিকে ৯০ দিনের জন্য সেখানে ন্যাশনাল গার্ড বাহিনী পাঠায় ব্রাজিলের কেন্দ্রীয় সরকার।
উল্লেখ্য, ব্রাজিলে প্রায়ই সহিংস ঘটনায় প্রাণহানির খবর পাওয়া যায়। প্রায় ক্ষেত্রেই মাদক ব্যবসায়ী বা সন্ত্রাসীদের সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধ কিংবা জেলে সহিংসতার ঘটনা ঘটে থাকে। দেশটির সরকারি হিসাব অনুযায়ী, ২০১৭ সালে রেকর্ড পরিমাণ ৬৪ হাজার হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
-জেডসি
- ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে অংশ নেবে না ইতালি: মেলোনি
- ফুটবল বিশ্বকাপে গোলের নতুন মাইলফলক
- শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: শামা ওবায়েদ
- রাজধানীতে বসছে আরও ২০০ এআই ক্যামেরা
- মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন
- এক দশকে ১৫শ নরমাল ডেলিভারি করিয়েছেন লিলি
- মিশরে সুরের জাদুতে মঞ্চ মাতাবেন শাকিরা
- যে ৫ অভ্যাস বদলে দিতে পারে পুরো দিন
- সোনার দাম আরও কমলো, কমেছে রুপাও
- শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ
- ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনাল আজ
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান











