ব্রিটিশ রাষ্ট্রদূতের প্রতি তেরেসা মের সমর্থন
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:০৬ পিএম, ১০ জুলাই ২০১৯ বুধবার
ছবি: ইন্টারনেট
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অকর্মা বলার পর ব্রিটিশ রাষ্ট্রদূত কিম ড্যারকের প্রতি সমর্থন ঘোষণা করেছেন দেশটির প্রধানমন্ত্রী তেরেসা মে।
প্রধানমন্ত্রীর দফতর থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, ব্রিটিশ রাষ্ট্রদূতের প্রতি প্রধানমন্ত্রীর পূর্ণ সমর্থন রয়েছে।
ফাঁস হওয়া বেশ কিছু ইমেইলে ব্রিটিশ রাষ্ট্রদূত ড্যারকের মন্তব্য ও মূল্যায়নের প্রতিক্রিয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সঙ্গে আর কাজ করবেন না বলে জানিয়ে দিয়েছেন। এর পরই ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় রাষ্ট্রদূতকে নিয়ে তাদের অবস্থান পরিষ্কার করল।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার এক টুইটবার্তায় ওয়াশিংটনে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূতকে উন্মাদ এবং প্রধানমন্ত্রী তেরেসা মেকে বোকা বলে মন্তব্য করেছেন।
ফাঁস হওয়া ওই ইমেইলগুলোতে ব্রিটিশ রাষ্ট্রদূত কিম ড্যারক বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে অকর্মা হিসেবে আখ্যায়িত করেছেন।
ব্রিটিশ পত্রিকা ডেইলি মেইল গত রোববার যুক্তরাষ্ট্রে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূতের একগুচ্ছ গোপনীয় ইমেইল প্রকাশ করেন।
ফাঁস হওয়া ওইসব বার্তায় ড্যারক ট্রাম্পের শাসনামলে হোয়াইট হাউসকে একেবারেই অকার্যকর ও বিভক্ত বলে মন্তব্য করেছেন। খোদ ট্রাম্পকে অকর্মা হিসেবে উল্লেখ করেছেন তিনি।
মিত্র দেশ ব্রিটেনের রাষ্ট্রদূতের এ ধরনের মন্তব্যে আবারও বিব্রতকর অবস্থায় পড়েছে ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে এ নিয়ে নানা ধরনের মন্তব্য করছেন অনেকেই।
অনেকেই লিখেছেন, ট্রাম্প যে অকর্মা তা ব্রিটিশ রাষ্ট্রদূত বুঝতে পারলেও ব্রিটিশ সরকার বাস্তবে তা উপলব্ধি করতে পারছে না। ব্রিটিশ সরকার ঠিকই ট্রাম্পকে অনুসরণ করে যাচ্ছে।
-জেডসি
- রাজধানীতে বসছে আরও ২০০ এআই ক্যামেরা
- মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন
- এক দশকে ১৫শ নরমাল ডেলিভারি করিয়েছেন লিলি
- মিশরে সুরের জাদুতে মঞ্চ মাতাবেন শাকিরা
- যে ৫ অভ্যাস বদলে দিতে পারে পুরো দিন
- সোনার দাম আরও কমলো, কমেছে রুপাও
- শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ
- ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনাল আজ
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- অনলাইন পোর্টালকে সরকারি বিজ্ঞাপন নীতিমালায় আনার দাবি
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা











