ব্রিটিশ রাষ্ট্রদূতের বিরুদ্ধে চীনের পক্ষে লবিংয়ের অভিযোগ
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:১৩ এএম, ১৯ নভেম্বর ২০২১ শুক্রবার
চীনে নিযুক্ত যুক্তরাজ্যের রাষ্ট্রদূত ডেম ক্যারোলাইন উইলসন
চীনে নিযুক্ত যুক্তরাজ্যের রাষ্ট্রদূত ডেম ক্যারোলাইন উইলসনের বিরুদ্ধে চীনের পক্ষে তদবিরের অভিযোগ উঠেছে। অভিযোগ উঠেছে তিনি যুক্তরাজ্যের ক্যাবিনেট সদস্যদের কাছে চীন প্রশ্নে আরও নমনীয় হওয়ার অনুরোধ করেছেন। এক প্রতিবেদনে এই খবর জানায় ডেইলি মেইল।
প্রতিবেদনে জানানো হয়, যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের এক গোপন বৈঠকে অংশ নেওয়া মন্ত্রীদের কাছে চিঠি দিয়েছিলেন ক্যারোলাইন। চিঠিতে চীনের বিষয়ে যুক্তরাজ্য যেন আরও আপসের পথে হাটে, সেই অনুরোধ করেন তিনি। আশঙ্কা করা হচ্ছে তার এমন পদক্ষেপ যুক্তরজ্যের চীনবিষয়ক মন্ত্রণালয়ের পররাষ্ট্র সচিব লিজ ট্রাসের সঙ্গে তার মতবিরোধের ঝুঁকি তৈরি করবে।
এর আগে, ট্রাস যুক্তরাজ্যের আন্তর্জাতিক বাণিজ্য সচিবের দায়িত্ব পালনকালে ক্যারোলাইনার সঙ্গে চীনবিষয়ে বাদানুবাদ হয়।
ক্যারোলাইন জিজ্ঞাসা করেছিলেন, ফ্রান্সের মতো চীনের বিষয়েও যুক্তরাজ্য কেন আরও নমনীয় হচ্ছে না। ট্রাস পাল্টা উত্তর দিয়েছিলেন- 'ফ্রান্স চীনের মতো গণহত্যা চালাচ্ছে না। চীন তার নিজ দেশে সংখ্যালঘুদের নির্যাতন করছে। তাদের বন্দিশিবিরে আটকে রাখছে, তাদের বন্ধ্যা করছে এবং জোরপূর্বক শ্রমে বাধ্য করছে।'
তবে ক্যারোলাইনার বিরুদ্ধে এমন অভিযোগকে সংশ্লিষ্ট অনেকেই বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেছেন৷ তাদের মতে তিনি সবসময়ই চীনের অন্যায়ের বিরুদ্ধে সরব থেকেছেন। চলতি বছরের মার্চে চীনের গণমাধ্যমের স্বাধীনতার সমালোচনা করে নিবন্ধ লেখায় তাকে তলব করেছে দেশটির ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি।
ক্যারোলাইনার সঙ্গে যদি চীনের সুসম্পর্কই থাকতো তাহলে তিনি দেশটির গণমাধ্যমের স্বাধীনতার সমালোচনা করে ক্ষমতাসীনদের বিপক্ষে নিবন্ধও লিখতেন না, আর ক্ষিপ্ত হয়ে শি চিন পিং সরকার তাকে তলবও করতো না।
তবে এই রাষ্ট্রদূতকে বেইজিংয়ে রাখা হবে, নাকি সেখান থেকে প্রত্যাহার করা হবে, সে সম্পর্কে ডেইলি মেইলের ওই প্রতিবেদনে স্পষ্ট করে কিছু বলা হয়নি।
- চট্টলা এক্সপ্রেসে অগ্নিকাণ্ড: আড়াই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক
- কর্মক্ষেত্রে ১৫% সাংবাদিক যৌন হয়রানির শিকার: জরিপ
- সীতাকুণ্ডে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেসে আগুন
- দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবি: নিহত বেড়ে ২৩
- বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতা দিবস উদযাপন
- স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- মোমবাতি জ্বেলে কালরাতের শহীদদের স্মরণ
- সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে বধ্যভূমি
- বাংলাদেশের স্বাধীনতা দিবসে ভারতের রাষ্ট্রপতির শুভেচ্ছা
- ২৬ মার্চ আমাদের জাতীয় জীবনের এক গৌরবময় দিন: প্রধানমন্ত্রী
- দৌলতদিয়ায় নিয়ন্ত্রণহীন বাস নদীতে, নারী ও শিশুসহ ১৫ লাশ উদ্ধার
- মহান স্বাধীনতা দিবস আজ
- ২৫ মার্চের কাল রাত: রক্তে লেখা এক ইতিহাস
- শাহজালালে মধ্যপ্রাচ্যগামী ৭৭৫ ফ্লাইট বাতিল
- ইতিহাস, স্থাপত্য ও স্মৃতির প্রতীক ইন্ডিয়া গেট
- ‘প্রতিটি শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতে আমি প্রতিশ্রুতিবদ্ধ’
- জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভা
- চলে গেলেন `সুপারম্যান` সিনেমার অভিনেত্রী ভ্যালেরি পেরিন
- ভারতে দ্বিতীয় দফায় তানিয়া বৃষ্টির অস্ত্রোপচার সম্পন্ন
- গণহত্যা দিবসে ১ মিনিট প্রতীকী ব্ল্যাক-আউট হবে না
- মহান স্বাধীনতা দিবস আজ
- ২৫ মার্চের গণহত্যা ছিল একটি সুপরিকল্পিত হত্যাযজ্ঞ: প্রধানমন্ত্রী
- অ্যাপোলো মর্গে বকুল হায়দারের লাশ, বকেয়া ২৬ লাখ রূপি
- ইতিহাস, স্থাপত্য ও স্মৃতির প্রতীক ইন্ডিয়া গেট
- ১৫ এপ্রিল থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু
- কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী হাসপাতালে ভর্তি
- নতুন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল
- স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন
- ২৫ মার্চের কাল রাত: রক্তে লেখা এক ইতিহাস
- দৌলতদিয়ায় নিয়ন্ত্রণহীন বাস নদীতে, নারী ও শিশুসহ ১৫ লাশ উদ্ধার











