ঢাকা, শনিবার ২৪, অক্টোবর ২০২৬ ২০:৪১:৩৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীতে প্রতিদিন গড়ে ভাঙছে প্রায় ৪৪টি সংসার সৌদিতে বাংলাদেশি নারী কর্মীদের সুরক্ষার ব্যবস্থা কতটা আছে মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে,৩জনের প্রাণহানী কমছে না পোলাওর চাল ও আটা-ময়দার দাম ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল

ব্রিটেনে আগামীকাল থেকে নতুন কোভিড নিয়ম চালু

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৪৫ এএম, ২৯ নভেম্বর ২০২১ সোমবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ব্রিটিশ সরকার আগামীকাল মঙ্গলবার থেকে নতুন করে কোভিড নিয়ম-কানুন চালু করছে। করোনার নতুন ধরন ‘ওমিক্রন’ মোকাবেলায় এ উদ্যোগ নেয়া হচ্ছে।
দেশটির স্বাস্থ্য মন্ত্রী সাজিদ জাভিদ বলেছেন, মঙ্গলবার থেকে দোকানপাট ও গণপরিবহনে বাধ্যতামূলকভাবে মাস্ক পরতে হবে। তবে সামাজিক দূরত্ব বজায় রাখা কিংবা বাড়ি থেকে অফিস করার নিয়ম এখনই চালু করা হচ্ছে না।
ব্রিটেনে আসা সকল ভ্রমণকারীকে পিসিআর টেস্ট করতে হবে এবং করোনার রিপোর্ট নেগেটিভ হিসেবে রেজিস্টার্ড না হওয়া পর্যন্ত আইসোলেশানে থাকতে হবে।
প্রধানমন্ত্রী বরিস জনসন শনিবার এক সংবাদ সম্মেলন করে করোনা মোকাবেলায় এসব কঠোর পদক্ষেপ ঘোষণা করেন। তবে  তিনি কবে থেকে এসব পদক্ষেপ কার্যকর হবে তা জানাননি।
এদিকে ওমিক্রনের কারনে  আফ্রিকার দক্ষিনাঞ্চলীয় ১০টি দেশের সাথে ব্রিটেন আগেই ফ্লাইট যোগাযোগ বিচ্ছিন্ন করেছে। তবুও শুক্রবার দক্ষিণ আফ্রিকা থেকে শত শত যাত্রী ইংল্যান্ডে আসার খবর স্বাস্থ্য মন্ত্রী স্বীকার করেছেন, যাদের কোন পরীক্ষাও করা হয়নি।
তবে ইংল্যান্ডে নতুন করে আর কেউ করোনার ওমিক্রন ধরনে আক্রান্ত হয়নি বলে তিনি উল্লেখ করেন।
এর আগে শনিবার ব্রিটিশ সরকার দক্ষিণ আফ্রিকায় ভ্রমণ সংশ্লিষ্টতা রয়েছে এমন দুজনের ওমিক্রনে আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করে।
বিরোধী লেবার পার্টি সরকারের এসব পদক্ষেপকে সামান্য ও বিলম্বে নেয়া হয়েছে বলে সমালোচনা করেছে।