ব্রিটেনে নির্বাচন, চলছে শেষ মুহূর্তের প্রচারণা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:২০ পিএম, ১১ ডিসেম্বর ২০১৯ বুধবার
ব্রিটেনে আগামীকাল বৃহস্পতিবার ১২ ডিসেম্বর অনুষ্ঠিত হচ্ছে দেশটির ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ নির্বাচন।
ব্রিটেনে আগামীকাল বৃহস্পতিবার ১২ ডিসেম্বর অনুষ্ঠিত হচ্ছে দেশটির ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ নির্বাচন। আজ বুধবার চলছে শেষ মহূর্তের প্রচার প্রচারণা।
রক্ষণশীল দলের নেতা ও ক্ষমতাসীন প্রধানমন্ত্রী বরিস জনসন এবং প্রধান বিরোধী লেবার দলের নেতা জেরেমি করবিন বিরতিহীনভাবে প্রচারণায় ব্যস্ত সময় পাড় করছেন।
বেক্সিট নিয়ে সৃষ্ট সংকট অবসানের লক্ষ্যে বৃহস্পতিবারের এ সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। দেশটিতে ২০১৬ সালে এক গণভোটের মাধ্যমে জনগণ ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার পক্ষে মত দিলেও এখন পর্যন্ত তা বাস্তবায়ন সম্ভব হয়নি। বরং বেক্সিট ইস্যু নিয়ে দেশটিতে একের পর এক রাজনৈতিক সংকট তৈরি হয়েছে।
নির্বাচনে জনসনের দল আশা করছে তারাই সরকার গঠন করবে এবং আগামী ৩১ জানুয়ারির মধ্যে তারা ব্রেক্সিট বাস্তবায়ন করতে পারবে।
এদিকে জনসনের মধ্য-ডান রক্ষণশীল দলটি জনমত জরিপেও এগিয়ে রয়েছে। তবে বিশ্লেষকরা মনে করছেন রক্ষণশীল দল হয়তো একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না।
জনসন(৫৫) তার শেষ প্রচারণার দিনটি শুরু করেছেন উত্তর ইংল্যান্ডের ইয়র্কশ্যায়ারে। সেখানে তিনি প্রচারণায় বলেন, ব্রেক্সিট সংকট থেকে বেরুতে না পারলে আমাদের দেশের ভবিষ্যত অনিশ্চিতই থেকে যাবে। তাই ব্রেক্সিট বাস্তবায়নের সুযোগ দিন, যাতে পুরো যুক্তরাজ্য জুড়ে সুযোগ ও সম্ভাবনা ছড়িয়ে পড়তে পারে।
অন্যদিকে লেবার দলীয় করবিন(৭০) মিডেলবার্গের এক নির্বাচনী প্রচারণায় কথা বলেন। তিনি বৃহস্পতিবারের নির্বাচনকে এ সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।
দ্য ব্রিটেন ইলেক্টস পরিচালিত জনমত জরিপে বলা হয়েছে, এ নির্বাচনে রক্ষণশীলা ৪৩ শতাংশ, লেবার দল ৩৩ শতাংশ, লিবারেল ডেমোক্রেটস ১৩ শতাংশ ভোট পাবে।
- জোয়ারের পানিতে প্লাবিত সেন্টমার্টিন, আতঙ্কে দ্বীপবাসী
- স্নাতক পাসে চাকরি দেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- বিশ্বে বসবাসের অযোগ্য শহরের তালিকায় তৃতীয় ঢাকা
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা
- বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর
- ঘরেই তৈরি করুন রেস্টুরেন্টের মতো কালা ভুনা
- যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম
- বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায়
- ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা
- মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার
- দৈনিক খোলা কাগজ সাংবাদিক নিয়োগ দেবে
- পর্তুগালকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে স্পেন
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজগুলোর জন্য নতুন নির্দেশনা
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ











