ব্রিটেনে ১১ বছরের নাবালিকার সন্তান প্রসব
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০৮ পিএম, ২৮ জুন ২০২১ সোমবার
প্রতীকী ছবি
মাত্র ১১ বছরের নাবালিকা। ব্রিটেনের এই বালিকাই সম্প্রতি মা হয়েছে। আর ওই সন্তান প্রসবের মাধ্যমে স্মরণকালের ইতিহাসে সবচেয়ে কম বয়সী মা হতে চলেছে সে। তবে তার নাম প্রকাশ করা হয়নি।
স্থানীয় সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, মাত্র ১০ বছর বয়সের সময় ওই বালিকা গর্ভবতী হয়ে পড়ে। ৩০ সপ্তাহের বেশি সন্তানকে গর্ভে ধারণ করার পর চলতি মাসে সন্তান প্রসব করে সে। এত কম বয়সে মা হলেও সে এবং তার সন্তান সুস্থ আছে।
কিভাবে সে অন্তঃসত্ত্বা হয়েছে সে বিষয়ে তার পরিবারের কোনো ধারণা নেই। বিষয়টি নিয়ে তদন্ত করছে সামাজিক সেবামূলক প্রতিষ্ঠানগুলো এবং কাউন্সিল প্রধানরা। বালিকাটির পরিবারের একটি সূত্র বলেছেন, এ ঘটনা পুরো পরিবারকে হতাশায় ডুবিয়েছে। সন্তান জন্ম দেয়ার পর ওই বালিকাকে এখন বিশেষজ্ঞরা সার্বক্ষণিক সেবা দিচ্ছেন।
কিন্তু প্রশ্ন দেখা দিয়েছে কেউ কেন এ বিষয়টি জানেন না! ব্যাপারটি বেশ ক্ষোভের সৃষ্টি করেছে। এর আগে ব্রিটেনে সবচেয়ে কম বয়সে সন্তানের জন্ম দিয়েছিলেন ট্রেসা মিডলটন। তার বয়স যখন ১২ বছর তখন তিনি ২০০৬ সালে সন্তান প্রসব করেন।
তবে সর্বশেষ ১১ বছর বয়সী মা-ই ব্রিটেনে সবচেয়ে কম বয়সী মা বলে মন্তব্য করেছেন ডক্টর ক্যারোল কুপার। তিনি বলেন, একটি মেয়ের উর্বরা শক্তি শুরুর গড় বয়স ১১ বছর। কোনো কোনো ক্ষেত্রে এই বয়স ৮ থেকে ১৪ বছর অথবা তারও কম। মেয়েদের ওজনের কারণে অনেক হরমোন প্রভাবিত হয়।
বর্তমান সময়ে মেয়েরা একটু মোটা বা বেশি ওজনের, তাই তাদের আগেভাগেই উর্বরতা চলে আসে। এমন বয়সে মা হলে অনেক বেশি ঝুঁকি থাকে। নানা রকম সংক্রমণ দেখা দিতে পারে। তার মতে, প্রতি ২৫০০ জন্মের মধ্যে প্রায় একটি শিশু জন্মগ্রহণ করে, যেখানে তার মা বুঝতে পারেন না তিনি অন্তঃসত্ত্বা।
২০১৪ সালে একটি সন্তান জন্মগ্রহণ করে। তার মার বয়স ছিল ১২ বছর এবং পিতার বয়স ছিল ১৩ বছর। ব্রিটেনে পিতা ও মাতার সবচেয়ে কম বয়সের রেকর্ড তাদের দখলে। সূত্র : ডেইলি মেইল
-জেডসি
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী

