ঢাকা, সোমবার ০২, নভেম্বর ২০২৬ ৫:২৬:২৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ মিরপুরে আজও পোশাকশ্রমিকদের অবরোধ ধানখেতে মিলল নারী-পুরুষের অর্ধগলিত মরদেহ অক্টোবরে ডেঙ্গুতে মৃত্যু ১৭৪, চলতি বছরে সর্বোচ্চ ফ্রান্সের পর জার্মানিতেও বিক্ষোভের আগুন, রাজপথে লাখো মানুষ পাসের হারে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেরা

ব্রিটেনের মন্ত্রিসভা থেকে অ্যাম্বার রুডের পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:২৪ এএম, ৮ সেপ্টেম্বর ২০১৯ রবিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

ব্রেক্সিট নিয়ে চলমান অস্থিরতার মাঝেই এবার ব্রিটেনের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন দেশটির সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাম্বার রুড। কনজারভেটিভ হুইপকে তিনি জানিয়েছেন, মডারেট কনজারভেটিভরা যেখানে দায়িত্বে নেই সেখানে তিনি থাকবেন না।

অ্যাম্বার রুড মনে করেন না যে ইউরোপীয় ইউনিয়ন থেকে চুক্তি নিয়ে বের হয়ে যাওয়ার বিষয়টি সরকারের মূল উদ্দেশ্য ছিল। তার দাবি, মঙ্গলবার ২১ জন টরি এমপিকে বরখাস্ত করা গণতন্ত্র ও শিষ্টাচার বহির্ভূত। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, অ্যাম্বারের মতো প্রতিভাবান একজন মন্ত্রীর পদত্যাগে তারা হতাশ।

তবে অন্য এক মুখপাত্রের দাবি, মন্ত্রিসভায় যোগ দেয়া সব মন্ত্রীরই ৩১ অক্টোবরের মধ্যে ব্রেক্সিটে সমর্থন দেয়ার কথা ছিল। সরকারের উচ্চ পর্যপায়ের এক সূত্র জানায়, মানুষ ব্রেক্সিট চায়। কারো পদত্যাগে তা পরিবর্তন হবে না। তবে অ্যাম্বারের মতো প্রতিভাবান একজন মন্ত্রীর পদত্যাগে তারা হতাশ।

লেবার পার্টি থেকে বলা হয়, রুডের পদত্যাগে এটা স্পষ্ট যে, সরকার ভেঙে পড়ছে।

প্রধানমন্ত্রী বরিস জনসনকে দেয়া পদত্যাগপত্রে রুড বলেন, আমি সরল বিশ্বাসে আপনার মন্ত্রিসভায় যোগ দিয়েছিলাম। আমি ভেবেছিলাম চুক্তিহীন ব্রেক্সিটের বিষয়টি আলোচনায় আছে। ৩১ অক্টোবরে মধ্যে আমাদের নতুন চুক্তিতে যাওয়ার দারুণ সুযোগ ছিল। তবে আমি এখন বিশ্বাস করি না যে এটা এই সরকারের মূল লক্ষ্য।

-জেডসি