ব্রেক্সিট চুক্তিকে ক্ষতিকর বললেন টিউলিপ সিদ্দিক
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:৫৩ পিএম, ১৮ অক্টোবর ২০১৯ শুক্রবার
ছবি: ইন্টারনেট
ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ) ও ব্রিটেনের মধ্যকার নতুন ব্রেক্সিট চুক্তিকে ক্ষতিকর বললেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ সংসদ সদস্য টিউলিপ সিদ্দিক। খবর ডয়চে ভেলের।
ব্রেক্সিট নিয়ে অনেক আলোচনার পর বৃহস্পতিবার (১৭ অক্টোবর) ইইউ ও ব্রিটেন এ সংক্রান্ত এক নতুন চুক্তির খসড়া প্রস্তুত করেছে। শনিবার (১৮ অক্টোবর) ব্রিটিশ সংসদে এই চুক্তি অনুমোদন করার জন্য উত্থাপন করা হবে। তবে, অনুমোদনের ভোটাভুটির আগে মাত্র ৯০ মিনিট এই বিষয়ে বিতর্কের সুযোগ পাবেন সংসদ সদস্যরা; যা যথেষ্ট নয় বলে মনে করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক।
বৃহস্পতিবার টুইটারে ব্রিটিশ লেবার পার্টি এবং কো-অপারেটিপ পার্টির রাজনীতিবিদ টিউলিপ সিদ্দিক লেখেন, এটা অত্যন্ত অমর্যাদাকর একটি ব্যাপার যে- চুক্তিটি নিয়ে শনিবার ভোটাভুটির আগে আমাদেরকে মাত্র ৯০ মিনিট সময় দেয়া হবে। এটা হচ্ছে- বর্তমান সরকারের তৈরি ক্ষতিকর ব্রেক্সিট চুক্তির বিষয়ে বিতর্কে সুযোগ না দেয়ার সবশেষ উদাহরণ। আমাদের দেশের ভবিষ্যৎ সঙ্কটাপন্ন।
এদিকে ব্রিটেনের প্রধান বিরোধী দল লেবার পার্টির প্রধান জেরেমি করবিন বলেন, তার দল সংসদে নতুন এই ব্রেক্সিট চুক্তির পক্ষে ভোট দেবে না। এই বিশ্বাসঘাতকতামূলক চুক্তি আমাদের দেশকে ঐক্যবদ্ধ করবে না। এটি প্রত্যাখ্যান করা উচিত। ব্রেক্সিট সঙ্কট সমাধান করার সবচেয়ে ভালো উপায় হচ্ছে, জনগণের চূড়ান্ত মতামত জানতে আবারো গণভোটের আয়োজন করা।
জার্মানির পররাষ্ট্রমন্ত্রী হাইকো মাস এই ব্রেক্সিট চুক্তির নতুন খসড়াকে কূটনৈতিক সাফল্য হিসেবে আখ্যা দিয়েছে। বার্লিনে সাংবাদিকদেরকে তিনি বলেন, এই চুক্তি এটাই প্রমাণ করে যে, আমরা সবাই দায়িত্ব নিয়ে একসাথে কাজ করেছি।
হাইকো মাস অবশ্য এটাও স্মরণ করিয়ে দিয়েছে, চুক্তিটি নিয়ে এখনই চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর সুযোগ নেই। কারণ, এটি নিয়ে ইইউ নেতাদের বৈঠকে ও ইউরোপিয়ান পার্লামেন্টে আলোচনা এখনো বাকি রয়েছে।
-জেডসি
- জোয়ারের পানিতে প্লাবিত সেন্টমার্টিন, আতঙ্কে দ্বীপবাসী
- স্নাতক পাসে চাকরি দেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- বিশ্বে বসবাসের অযোগ্য শহরের তালিকায় তৃতীয় ঢাকা
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা
- বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর
- ঘরেই তৈরি করুন রেস্টুরেন্টের মতো কালা ভুনা
- যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম
- বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায়
- ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা
- মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার
- দৈনিক খোলা কাগজ সাংবাদিক নিয়োগ দেবে
- পর্তুগালকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে স্পেন
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজগুলোর জন্য নতুন নির্দেশনা
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ










