ব্রেক্সিট চুক্তির সমঝোতায় ইইউ-ব্রিটেন
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:৪৯ পিএম, ১৭ অক্টোবর ২০১৯ বৃহস্পতিবার
ছবি: ইন্টারনেট
দীর্ঘ টানাপড়েন আর অনিশ্চয়তার পর ব্রেক্সিট চুক্তির বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছল যুক্তরাজ্য। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ও ইউরোপীয় কমিশনের প্রতিনিধি জঁ-ক্লোদ ইয়ুংকার পৃথক টুইট বার্তায় এই সমঝোতার তথ্য নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার বিবিসি এক প্রতিবেদনে জানায়, লন্ডনের ব্রাসেলেসে ইউরোপীয় ইউনিয়ন নেতাদের এক রুদ্ধদার বৈঠকের পর বরিস জনসন ও ইইউ প্রতিনিধিদল একটি সমঝোতায় পৌঁছান। এখন উভয় পক্ষের প্রতিনিধিরা ব্রেক্সিট এর আইনি বিষয়গুলো নিয়ে কাজ করছেন।
প্রধানমন্ত্রী বরিস জনসন টুইট বার্তায় লিখেছেন, ‘আমরা দারুণ একটি সমঝোতায় পৌঁছেছি। বিষয়টির ওপর নিয়ন্ত্রণও পুনরায় ফিরে এসেছে।’
অপর এক টুইট বার্তায় ইইউ প্রতিনিধি জঁ-ক্লোদ ইয়ুংকার বলেন,‘‘ইচ্ছা থাকলেই চুক্তি স্বাক্ষর সম্ভব। আমরা সেটা পারব। এটা যুক্তরাজ্য ও ইইউ-এর মধ্যে একটি স্বচ্ছ ও ভারসাম্যপূর্ণ সমঝোতা। সংকট উত্তোরণের পথ খোঁজার ক্ষেত্রে আমাদের প্রতিশ্রুতির প্রতিফলন। চুক্তি অনুমোদনে তৎপর হতে আমি ইউরোপীয়ান কাউন্সিলের কাছে সুপারিশ করছি।’’
তবে সমঝোতা হলেও দুই পক্ষকে চুক্তিটিকে আইনে রুপান্তর করতে হবে। চুক্তির দ্বারা ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয়ে যাওয়ার (ব্রেক্সিট) পর যুক্তরাজ্যের সম্পর্ক কেমন হবে তা নির্ধারিত হবে। তবে চূড়ান্ত চুক্তি হওয়ার আগে ব্রিটিশ ও ইউরোপীয়ান উভয় পার্লামেন্টের অনুমোদন লাগবে তাতে।
উল্লেখ্য, ব্রেক্সিট ইস্যুতে সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হয়ে চলতি বছরের গত মে মাসে পদত্যাগের ঘোষণা দেন যুক্তরাজ্যের তৎকালীন প্রধানমন্ত্রী থেরেসা মে। তিনি সরে দাঁড়ানোর পর ব্রিটিশ প্রধানমন্ত্রী নির্বাচিত হন কট্টর ব্রেক্সিটপন্থী কনজারভেটিভ নেতা বরিস জনসন। নির্বাচিত হওয়ার পর আগামী ৩১ অক্টোবর নির্ধারিত সময়ের মধ্যে ব্রেক্সিট বাস্তবায়নের ঘোষণা দেন তিনি। প্রয়োজনে চুক্তিবিহীন ব্রেক্সিটেরও ইঙ্গিত দিয়ে রেখেছিলেন তিনি।
-জেডসি
- জোয়ারের পানিতে প্লাবিত সেন্টমার্টিন, আতঙ্কে দ্বীপবাসী
- স্নাতক পাসে চাকরি দেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- বিশ্বে বসবাসের অযোগ্য শহরের তালিকায় তৃতীয় ঢাকা
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা
- বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর
- ঘরেই তৈরি করুন রেস্টুরেন্টের মতো কালা ভুনা
- যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম
- বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায়
- ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা
- মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার
- দৈনিক খোলা কাগজ সাংবাদিক নিয়োগ দেবে
- পর্তুগালকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে স্পেন
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজগুলোর জন্য নতুন নির্দেশনা
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ










