ঢাকা, শুক্রবার ১০, জুলাই ২০২৬ ৬:২৫:৪৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে অংশ নেবে না ইতালি: মেলোনি শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: শামা ওবায়েদ মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি

ব্রেক্সিট পেছানোর পক্ষে ব্রিটিশ পার্লামেন্ট

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:১৫ পিএম, ৪ এপ্রিল ২০১৯ বৃহস্পতিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

ব্রেক্সিট অর্থাৎ ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়ার প্রক্রিয়ায় আরো কিছুদিন পিছিয়ে দেয়ার প্রস্তাবে সমর্থন দিয়েছেন ব্রিটিশ পার্লামেন্টের সদস্যরা। লেবার এমপি ইভেট কুপার প্রস্তাবটি মাত্র এক ভোটের ব্যবধানে পাস হয়।

স্থানীয় সময় বুধবার ব্রিটিনের পার্লামেন্টের নিম্নকক্ষ হাউজ অব কমনসে এ সংক্রান্ত একটি প্রস্তাবের পক্ষে ৩১৩ ভোট ও বিপক্ষে ৩১২ ভোট পড়ে।  খবর বিবিসি।

এই প্রস্তাবটি আইনে পরিণত হতে অনুমোদন লাগবে পার্লামেন্টের উচ্চকক্ষ লর্ড সভার। আজ বৃহস্পতিবার প্রস্তাবটি খসড়া আইনে পরিণত হওয়ার জন্য লর্ড সভায় তোলা হবে। তবে ব্রেক্সিট আরো পেছানোর অনুমোদন দেয়া হবে কি না সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে ইউরোপীয় ইউনিয়ন।

বিবিসি জানায়, ব্রেক্সিট নিয়ে বিরোধীদলীয় নেতা লেবার পার্টির জেরেমি করবিনের সঙ্গে প্রধানমন্ত্রী তেরেসা মে`র বৈঠকের পর পার্লামেন্টে এ প্রস্তাবটি তোলা হয়েছে। এর ফলে তেরেসা ব্রেক্সিটের তারিখ ১২ এপ্রিল থেকে আরো পেছাতে ইউরোপীয় ইউনিয়নকে অনুরোধ জানানোর অনুমতি পাবেন।


-জেডসি