বড়দিনের অনুষ্ঠানে বোমা হামলা, নিহত অন্তত ৬
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:২১ এএম, ২৬ ডিসেম্বর ২০২১ রবিবার
ফাইল ছবি
কঙ্গোর (ডিআর কঙ্গো) পূর্বাঞ্চলীয় শহর বেনির একটি রেস্তোরাঁয় আত্মঘাতী বোমা হামলায় হামলাকারীসহ আন্তত ৬ জন নিহত হয়েছেন বলে প্রতিবেদন প্রকাশ করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
প্রতিবেদেন বলা হয়, এই ঘটনায় আহত হয়েছেন আরও ১৩ জন। শনিবার সন্ধ্যার দিকে যখন এই হামলা হয়, সেসময় রেস্তোরাঁটিতে বড়দিন উদযাপন উৎসব চলছিলো। ৩০ জনেরও বেশি মানুষ সেই উদযাপনে উপস্থিত ছিলেন।
বেনি পুলিশের বরাত দিয়ে এক প্রতিবেদনে বিবিসি জানায়, দেহে বোমা বাঁধা ওই হামলাকারী যখন রেস্তোরাঁর ভেতরে ঢোকার চেষ্টা করছিল, তখন গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় তাকে বাধা দেন সেখানে উপস্থিত পুলিশ সদস্যরা। পুলিশের বাধার কারণে ভেতরে ঢুকতে না পেরে গেটের কাছেই বিস্ফোরণ ঘটায় ওই ব্যক্তি।
বেনির পুলিশ কর্মকর্তারা বিবিসিকে জানিয়েছেন, হামলাকারী সহ ৫ জন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
এখন পর্যন্ত হামলার দায় কোনো ব্যক্তি বা গোষ্ঠী স্বীকার করেনি, তবে কঙ্গোর পুলিশ ও গোয়েন্দা কর্মকর্তারা এই হামলার জন্য অ্যালাইড ডেমোক্র্যাটিক ফোর্স (এডিএফ) নামের একটি জঙ্গি গোষ্ঠীকে দায়ী করেছেন।
- মোমবাতি জ্বেলে কালরাতের শহীদদের স্মরণ
- সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে বধ্যভূমি
- বাংলাদেশের স্বাধীনতা দিবসে ভারতের রাষ্ট্রপতির শুভেচ্ছা
- ২৬ মার্চ আমাদের জাতীয় জীবনের এক গৌরবময় দিন: প্রধানমন্ত্রী
- দৌলতদিয়ায় নিয়ন্ত্রণহীন বাস নদীতে, নারী ও শিশুসহ ১৫ লাশ উদ্ধার
- মহান স্বাধীনতা দিবস আজ
- ২৫ মার্চের কাল রাত: রক্তে লেখা এক ইতিহাস
- শাহজালালে মধ্যপ্রাচ্যগামী ৭৭৫ ফ্লাইট বাতিল
- ইতিহাস, স্থাপত্য ও স্মৃতির প্রতীক ইন্ডিয়া গেট
- ২৬৪ কর্মকর্তা পেলেন সিনিয়র সহকারী সচিবের পদোন্নতি
- অ্যাপোলো মর্গে বকুল হায়দারের লাশ, বকেয়া ২৬ লাখ রূপি
- গণহত্যা দিবসে ১ মিনিট প্রতীকী ব্ল্যাক-আউট হবে না
- ভারতে দ্বিতীয় দফায় তানিয়া বৃষ্টির অস্ত্রোপচার সম্পন্ন
- ১৫ এপ্রিল থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু
- ঈদ শেষে জমতে শুরু করেছে অফিসপাড়া
- ‘প্রতিটি শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতে আমি প্রতিশ্রুতিবদ্ধ’
- জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভা
- চলে গেলেন `সুপারম্যান` সিনেমার অভিনেত্রী ভ্যালেরি পেরিন
- ভারতে দ্বিতীয় দফায় তানিয়া বৃষ্টির অস্ত্রোপচার সম্পন্ন
- গণহত্যা দিবসে ১ মিনিট প্রতীকী ব্ল্যাক-আউট হবে না
- ২৫ মার্চের গণহত্যা ছিল একটি সুপরিকল্পিত হত্যাযজ্ঞ: প্রধানমন্ত্রী
- অ্যাপোলো মর্গে বকুল হায়দারের লাশ, বকেয়া ২৬ লাখ রূপি
- ইতিহাস, স্থাপত্য ও স্মৃতির প্রতীক ইন্ডিয়া গেট
- ১৫ এপ্রিল থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু
- কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী হাসপাতালে ভর্তি
- নতুন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল
- স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন
- ২৬৪ কর্মকর্তা পেলেন সিনিয়র সহকারী সচিবের পদোন্নতি
- মহান স্বাধীনতা দিবস আজ
- ঈদ শেষে জমতে শুরু করেছে অফিসপাড়া











