ভাইফোঁটায় বোনকে কী উপহার দেবেন ভাবছেন?
ফিচার ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৫:০৬ এএম, ৬ নভেম্বর ২০২১ শনিবার
প্রতীকী ছবি
ভাইফোঁটা; একদম কাছাকাছি এসে গেছে। ভাইফোঁটা হিন্দু সম্প্রদায়ের একটি চিরন্তন সম্প্রীতির উৎসব। এই উৎসবের পোষাকি নাম 'ভ্রাতৃদ্বিতীয়া'। ভাই-বোনের ভালবাসার বন্ধন অনন্তকাল অটুট রাখার জন্য বংশপরম্পরায় এই বিশেষ উৎসব পালন করা হয়। ছোটবেলা থেকেই এই দিনটার জন্য অধীর আগ্রহে বসে থাকে সকলে। বড়-ছোট নির্বিশেষে সকলের জন্যেই এই দিনটার সঙ্গে একটা অদ্ভুত ভাললাগা জড়িয়ে থাকে।
বছরের এই একটা দিন অন্তত ভাই-বোনের সম্পর্কের জন্য একান্ত আপন। পৃথিবীর যেই প্রান্তেই থাকুক না কেন, এই বিশেষ দিনটায় দূরে থাকা ভাই বা বোনের জন্য একটু হলেও মন কেমন করে। এক সঙ্গে বসে একে অপরকে ফোঁটা দেওয়া, এক সঙ্গে সারা দিন এলাহি খাওয়াদাওয়া, আড্ডা, হইহুল্লোড়— এই নিয়ে মেতে থাকতে চান সকলে।
এর সঙ্গে অবশ্যই থাকে উপহার দেওয়া-নেওয়ার রেওয়াজ। ফোঁটা দেওয়ার সঙ্গে সঙ্গেই মিষ্টির থালা হাতে গুঁজে দিয়ে উপহারের জন্য হাত পেতে বসে থাকেন দুই পক্ষই। সকলেই চান এমন কিছু উপহার দিতে যেটা পেয়ে তাদের ভাই বা বোন অত্যন্ত খুশি হয়ে যাবেন। কিন্তু কী রকম উপহার দিলে আপনার বোনের ভাল লাগবে, সেই নিয়ে চিন্তা চলছে বহু দিন ধরেই। এদিকে ভাইফোঁটা এসে গেছে একদম কাছে।
সে রকমই কিছু উপহারের হদিশ রইল এইখানে—
স্মার্ট হোম অ্যাসিস্ট্যান্ট: অ্যালেক্সা-এক ডাকে সাড়া দেওয়া এই ‘হোম অ্যাসিস্ট্যান্ট’এর পরিচিত গোটা বিশ্বে ছড়িয়ে আছে। বিভিন্ন কাজকে অত্যন্ত সহজ করে দেওয়ায় ‘অ্যালেক্সা’ বন্ধু হয়ে উঠতে পারে যে কোনও মানুষের। বহু মুশকিল সহজেই আসান করে দেয় অ্যালেক্সা। এবারের ভাইফোঁটায় বোনকে ‘হোম অ্যাসিস্ট্যান্ট’ উপহার দিয়ে চমকে দিতেই পারেন।
স্কার্ফ বা ওড়না: বিভিন্ন ধরনের ওড়নার প্রতি আকর্ষণ থাকে ছেলে মেয়ে নির্বিশেষে। প্রায় যে কোনও ধরনের সাজের সঙ্গে একটা ওড়না নিয়ে নিলেই একটা অন্য মাত্রা দেওয়া যায় সাজকে। আপনার বোন যদি সাজগোজ করতে বিশেষভাবে পছন্দ করেন, তা হলে সুন্দর কারুকাজ করা ওড়না দিতে পারেন ভাইফোঁটার উপহরে।
বই: গল্পের বই হোক, বা অন্য কোনও বিষয়ের উপর লেখা- বইয়ের থেকে বেশি ভাল উপহার আর হয় না। আজকের এই প্রযুক্তিনির্ভর পৃথিবীতে দাঁড়িয়েও বইয়ের মাহাত্ম্য বা গুরুত্ব কোনওটাই উপেক্ষা করা যায় না। যে কোনও বই সহজেই আপনাকে একটা নতুন ভাবনার জগতে নিয়ে যেতে পারে। ভিতরে প্রথম পাতায় ছোট্ট করে বোনের জন্য কিছু লিখে তাকে উপহার দিলে তিনি বোধহয় খুব একটা অখুশি হবেন না।
গাছ: বাড়িতে সাজানোর জন্য সব থেকে সুন্দর উপহারের মধ্যে একটি হলো গাছ। সুন্দর টবে ছোট্ট একটি গাছ বসিয়ে দিতে পারেন বোনকে। শুধু সৌন্দর্যের জন্যই নয়, বাড়ির আবহাওয়ার সুস্থতা বজায় রাখার জন্য গাছ অত্যন্ত উপকারী।
বাদ্যযন্ত্র: আপনার বোন যদি গানবাজনা পছন্দ করেন, তাহলে উকুলেলে বা মাউথ অর্গানের মতো ছোটখাটো বাদ্যযন্ত্রের থেকে বেশি মিষ্টি উপহার হয়তো আপনি খুব একটা পাবেন না। শুধু গানবাজনা পছন্দ হলে তবেই নয়, নতুন কোনও বাদ্যযন্ত্র অনেক সময়ে মানসিক স্বাস্থ্যের জন্যেও অত্যন্ত ভাল। তাই সব দিক বিচার করে, ভাইফোঁটায় বোনকে একটা বাদ্যযন্ত্র উপহার দিলে, হয়তো আপনার মিষ্টি বোনটি দারুণ খুশি হয়ে যাবেন।
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি

