ভাইরাল হওয়া পরীমণির ছবি নিয়ে যা জানা গেল
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৫:১৩ পিএম, ২০ এপ্রিল ২০২৫ রবিবার
সংগৃহীত ছবি
ঢাকাই চলচ্চিত্রের বর্তমান সময়ের সেনসেশন পরীমণি। শরিফুল রাজের সঙ্গে ডিভোর্সের পর দুই ছেলে-মেয়েকে নিয়েই এখন পরীমণির সংসার। বর্তমানে ‘সিঙ্গেল মাদার’ হিসেবে সন্তানদের বড় করে তুলছেন তিনি।
সম্প্রতি সামাজিকমাধ্যমে বেশ কিছু ছবি ছড়িয়ে পড়েছে, সেগুলো চিত্রনায়িকা পরীমণির ছবি বলে প্রচার করা হচ্ছে। তবে রিউমর স্ক্যানার বাংলাদেশ টিমের অনুসন্ধানে দেখা গেছে, প্রচারিত সেসব ছবি পরীমণির নয়, বরং ইন্টারনেট থেকে ভিন্ন এক নারীর ছবি সংগ্রহ করে সেখানে প্রযুক্তির সাহায্যে এই ঢালিউড অভিনেত্রীর মুখ প্রতিস্থাপন করা হয়েছে।
ফ্যাক্টচেক প্রতিষ্ঠানটি জানায়, এ বিষয়ে অনুসন্ধান করতে গিয়ে প্রচারিত ছবিগুলোর রিভার্স ইমেজ সার্চ করলে ‘Aakarshi Jolly’ নামের এক ফেসবুক অ্যাকাউন্টে গত ২৪ মার্চ শেয়ার করা কিছু ছবির সঙ্গে আলোচিত এসব ছবির সাদৃশ্য লক্ষ্য করা যায়। ছবিগুলোতে মুখমণ্ডল ছাড়া অন্য সব কিছুতে মিল খুঁজে পাওয়া যায়।
ওই অ্যাকাউন্ট পর্যবেক্ষণ করে লোকেশন হিসেবে দেখা যায়, ভারতের হিমাচল প্রদেশের শিমলা। ইন্ট্রোতে লেখা রয়েছে মডেল ও অভিনেত্রী। অর্থাৎ, সেই ছবিগুলোতে পরীমণির মুখমণ্ডল প্রতিস্থাপন করে আলোচিত ছবিগুলো তৈরি করা হয়েছে।
অনুসন্ধানের স্বার্থে রিউমর স্ক্যানার বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম এবং এআই প্রযুক্তি ব্যবহার করে ‘Aakarshi Jolly’ নামক ফেসবুক অ্যাকাউন্টে পাওয়া ছবিগুলোর ওপর নায়িকা পরী মণির মুখমণ্ডল প্রতিস্থাপনের চেষ্টা করেছিল, যেখানে ছড়িয়ে পড়া বিকৃত ছবিগুলোর মতোই অনুরূপ ফলাফল পাওয়া গেছে।
তথ্য যাচাইয়ে প্রমাণিত হয় যে, ইন্টারনেট থেকে ভিন্ন এক নারীর ছবি সংগ্রহ করে তাতে প্রযুক্তির সাহায্যে নায়িকা পরীমণির মুখমণ্ডল বসিয়ে প্রচার করা হয়েছে, যা সম্পাদিত।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০








