ভাগ্নের সঙ্গে পরকীয়ার জেরে পিটুনিতে প্রাণ গেল মামির!
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০১ পিএম, ২৫ ডিসেম্বর ২০২১ শনিবার
ফাইল ছবি
ছোট মামির সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন তারই ভাগ্নে। এ নিয়ে ওই বিবাহিত ভাগ্নের সংসারে নিত্য অশান্তি লেগেই থাকত। তবে শুক্রবার বিকালে তা চরমে পৌঁছায়। অভিযোগ, ওই নারীর (মামি) সঙ্গে তর্কবিতর্কর মধ্যেই তাকে মারধর করেন ভাগ্নের শ্বশুর-শাশুড়ি। হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। যদিও ভাগ্নের শ্বশুর-শাশুড়ির দাবি, পরকীয়ার জেরেই এ ঘটনা। পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের নিউটাউনশিপ থানার হরিবাজারে এই ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত অভিযুক্তদের বিরুদ্ধে পদক্ষেপ নেয়নি পুলিশ। খবর আনন্দবাজার পত্রিকার।
পুলিশ সূত্রে খবর, নিগত নারীর নাম মইতুন্নিশা বিবি। ভাগ্নে আসগর আলি তার সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন বলে স্থানীয়দের দাবি। ২০১৭ সালে আজগরের সঙ্গে জেমুয়ার বাসিন্দা আকিদা বিবির বিয়ে হয়েছিল। তবে বিয়ের পরেও মামি ও ভাগ্নের সম্পর্কে ভাটা পড়েনি বলে অভিযোগ। এ নিয়ে আকিদার সঙ্গে আসগরের সংসারে প্রায়ই ঝামেলা লেগে থাকত। বেশ কয়েকবার তাদের অশান্তি মেটানোর চেষ্টা করেছেন স্থানীয়রা। তবে তাতেও বিয়ষটির সুরাহা হয়নি।
স্থানীয়রা জানিয়েছেন, আকিদার থেকে জামাইয়ের পরকীয়ার কথা শুনে জেমুয়া থেকে হরিবাজারে ছুটে আসেন আজগরের শ্বশুর-শাশুড়ি শেখ আকশারুল ও খুরশিদা বিবি। এরপর শুরু হয় তুমুল অশান্তি। সেই ঝামেলার মাঝেই মইতুন্নিশা বিবিকে সামনে পেয়ে বেধড়ক মারধর করেন তারা। অভিযোগ, মইতুন্নিশা বিবিকে চুলের মুঠি ধরে মারধর করেন আসগরের শ্বশুর-শাশুড়ি। মারধরের জেরে অসুস্থ মইতুন্নিশা বিবিকে নিয়ে যাওয়া হয় দুর্গাপুর মহকুমা হাসপাতালে। সেখানকার চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। গোটা ঘটনায় হরিবাজার এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। যদিও আসগরের শ্বশুর-শাশুড়ির দাবি, ‘‘জামাইয়ের সঙ্গে ছোট মামির পরকীয়ার সম্পর্কের জন্যই এ অঘটন ঘটেছে।’’
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- মানবতাবিরোধী অপরাধ: সাবেক এমপিসহ দুজন গ্রেপ্তার
- লেবানন ইস্যুতে ইসরায়েলের সমালোচনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী
- তৃণমূল কংগ্রেস থেকে মমতার বিদায়, নতুন চেয়ারম্যান অরূপ রায়
- লেক ক্রুজে জুবাইদা-ওয়ান আজিজাহর আড্ডা
- চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- আজ যে তিন রেকর্ড ডাকছে মেসিকে
- সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- কেপ ভার্দে, এবার উরুগুয়েকেও আটকে দিল
- আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
- দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর
- প্রথম বিদেশ সফরে আজ মালয়েশিয়া, এরপর চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- ডাকযোগে দেশ-বিদেশে পৌঁছাবে রাজশাহীর সিল্ক
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান









