ঢাকা, বুধবার ২২, জুলাই ২০২৬ ৮:৫২:২৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ খেলাধুলা মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: ট্রমা কাটেনি, নিঃস্ব অনেক পরিবার রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

ভান্ডারিয়া উপজেলা যুব মহিলা লীগ নেত্রী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:১৩ এএম, ৫ ডিসেম্বর ২০২৪ বৃহস্পতিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

পিরোজপুরের ভান্ডরিয়া উপজেলা যুব মহিলা লীগের সভাপতি আসমা সুলতানা যুথীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৪ ডিসেম্বর) বিকেলে উপজেলা পৌর শহরের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত যুথী ভান্ডারিয়া পৌর শহরের মো. আজাদ জোমাদ্দারের মেয়ে।

বিষয়টি নিশ্চিত করে পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সোবাহান বলেন, জেলা বিএনপির অফিস ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। এরই মধ্যে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।