ভারতকে গুঁড়িয়ে চ্যাম্পিয়ন টাইগার যুবারা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৪৫ পিএম, ৭ ডিসেম্বর ২০২১ মঙ্গলবার
ফাইল ছবি
ভারতে অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় সিরিজে অপরাজিত চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ। ভারতের যুব ‘বি’ দলকে ফাইনালে ১৮১ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে তারা।
প্রথম বলেই মাহফিজুল ইসলামকে ফেরায় টস জিতে ফিল্ডিং নেওয়া ভারত। কলকাতার ইডেন গার্ডেনসে ১১৫ রানে বাংলাদেশের ৭ উইকেট নিয়ে বেশ স্বস্তিতে ছিল স্বাগতিকরা। তবে আইচ মোল্লা ৯৪ রানের জুটি গড়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। আশিকুর ৫৮ বলে ৫০ রানে বিদায় নেওয়ার পর আইচ সেঞ্চুরির পথে ছুটছিলেন।
কিন্তু ৭ রানের জন্য বর্থ্য হন আইচ। ৯১ বলে ১০ চার ও ২ ছয়ে ৯৩ রান করেন তিনি। ৪১.৪ ওভারে বাংলাদেশ গুটিয়ে যায় ২৩৪ রানে।
লক্ষ্য ধরাছোঁয়ার মধ্যে থাকলেও নাঈমুর রহমান নয়নের দুর্দান্ত বোলিংয়ে মাত্র ৫৩ রানে গুটিয়ে যায় ভারতের দলটি। চতুর্থ ওভারে শন রজারকে ফেরান আশিকুর। ৪ রানে প্রথম উইকেট নেই।
তারপর তাসের ঘরের মতো ভেঙে পড়ে ভারতের ব্যাটিং লাইনআপ। ১৫ রানে ৪ উইকেট হারানো দলটি পঞ্চাশ পেরোনোর পর গুটিয়ে যায়। ২১.৩ ওভারে অলআউট তারা।
নাইমুর ৬.৩ ওভারে ১৬ রান দিয়ে নেন ৪ উইকেট। দুটি করে উইকেট পান আশিকুর ও এস এম মেহেরব হাসান।
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী











