ঢাকা, শুক্রবার ১০, জুলাই ২০২৬ ১৬:০২:১০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কবার্তা টানা বৃষ্টিতে ডুবে গেছে ঢাকা, বিপন্ন জনজীবন প্রাথমিক বৃত্তির ফল ফাঁস, তদন্তে তিন সদস্যের কমিটি কঙ্গোয় ইবোলার ভয়াবহ বিস্তার, প্রাণহানী ৬০০ ঢাকায় অবিরাম বৃষ্টি, ১৪ অঞ্চলে ভারি বর্ষণ অব্যাহত টানা তৃতীয়বার বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্স টানা বৃষ্টিতে বাজারে অস্থিরতা, সবজির দাম আরও চড়া

ভারতজুড়ে কাশ্মীরিদের ওপর হামলায় জাতিসংঘের উদ্বেগ

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৪৪ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০১৯ বৃহস্পতিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

কাশ্মিরের পুলওয়ামায় সম্প্রতি ভয়াবহ সন্ত্রাসী হামলায় ৪৪ জন সিআরপিএফ জওয়ান নিহত হওয়াকে কেন্দ্র করে ভারতজুড়ে মুসলমান ও কাশ্মীরিদের ওপর হামলার ঘটনায় উদ্বেগ জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার মিশেল ব্যাচেলেট। একই সঙ্গে তিনি পুলওয়ামায় সন্ত্রাসী হামলারও নিন্দা জানিয়েছেন।

মিশেল ব্যাচেলেট বলেন, মুসলমান ও কাশ্মীরিদের ওপর সহিংসতা এবং হুমকিকে বৈধ করতে পুলওয়ামা হামলার কিছু বিষয়কে ব্যবহার করা হচ্ছে। এতে আমরা উদ্বিগ্ন।

তিনি বলেন, এ ধরনের হামলার ঘটনা মোকাবেলায় ভারতীয় কর্তৃপক্ষের পদক্ষেপ সম্পর্কে আমরা অবগত আছি। তবে আশা করছি, সব ধরনের ক্ষয়ক্ষতি থেকে মানুষকে সুরক্ষা দিতে সরকার পদক্ষেপ নেবে।

গত ১৪ ফেব্রুয়ারি কাশ্মীরের পুলওয়ামার অবন্তীপুরায় ভারতীয় সেনাদের কনভয় লক্ষ্য করে চালানো আত্মঘাতী হামলায় কমপক্ষে ৪৪ জওয়ান নিহত এবং আরো ৪১ জন আহত হয়।

এ ঘটনাকে কেন্দ্র করে পাকিস্তান ও ভারতের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এ হামলার জন্য পাকিস্তানভিত্তিক জঙ্গি গোষ্ঠী চয়স-ই-মোহাম্মদকে দায়ী করেছে ভারত। যদিও ভারতের এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে ইসলামাবাদ।

-জেডসি