ভারতে এক লাফে ৫৫ শতাংশ বাড়ল শনাক্ত, দিল্লিতে কারফিউ
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৪৫ পিএম, ৫ জানুয়ারি ২০২২ বুধবার
ফাইল ছবি
ভারতে দ্রুত গতিতে বাড়ছে করোনা সংক্রমণ। দেশটিতে এবার এক লাফে ৫৫ শতাংশ বেড়েছে দৈনিক শনাক্ত।
ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দেশটিতে দৈনিক শনাক্ত ছিল ৩৭ হাজার ৩৭৯ জন। গত ২৪ ঘণ্টায় তা ২১ হাজারেরও বেশি বেড়েছে। বুধবার ভারতে নতুন করে ৫৮ হাজার ৯৭ জনের দেহে করোনা শনাক্ত হয়।
মৃত্যুর সংখ্যা মঙ্গলবারের তুলনায় প্রায় ৪ গুণ বেড়েছে। মঙ্গলবার ভারতে কোভিডে মৃত্যু হয়েছে ১২৪ জনের। কিন্তু বুধবার এ সংখ্যা ছিল ৫৩৪ জন।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, করোনা সংক্রমণ বৃদ্ধির জেরে ভারতের রাজধানী দিল্লি ও বাণিজ্য নগরী মুম্বাইতে কারফিউ জারি করা হয়েছে।
এনডিটিভি জানায়, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত প্রতি সপ্তাহে শুক্রবার রাত ১০টা থেকে সোমবার সকাল ৫টা পর্যন্ত দিল্লিতে এ কারফিউ বলবৎ থাকবে।
সংক্রমণের হার বা পজিটিভিটি রেট এক লাফে ৪ দশমিক ১৮ শতাংশে পৌঁছেছে। সক্রিয় রোগীর সংখ্যা ২ লাখ ছাড়িয়ে গেছে। সুস্থতার হার ৯৮ দশমিক ১ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৫ হাজার ৩৮৯ জন।
পাল্লা দিয়ে বেড়েছে ওমিক্রনের সংখ্যাও। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের রিপোর্ট অনুযায়ী, দেশটিতে মোট ওমিক্রন আক্রান্তের সংখ্যা ২ হাজার ১৩৫।
তার মধ্যে ৬৫৩ জন মহারাষ্ট্রে। এ রাজ্যে একদিনে কোভিড আক্রান্তের সংখ্যা বেড়েছে প্রায় ৫১ শতাংশ।
সোমবার মহারাষ্ট্রে কোভিড আক্রান্তের সংখ্যা ছিল ১২ হাজার ১৬০ জন। তবে মঙ্গলবার এক ধাক্কায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৮ হাজার ৪৬৬ জন।
মুম্বাই শহরেও সোমবারের তুলনায় মঙ্গলবার ৩৪ শতাংশ সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। মুম্বাইয়ে মঙ্গলবার মোট আক্রান্তের সংখ্যা ছিল ১০ হাজার ৮৬০। আক্রান্তের ৮৯ শতাংশ উপসর্গহীন বলেও প্রশাসন জানিয়েছে। অন্য দিকে, দিল্লিতে ওমিক্রন মোট আক্রান্তের সংখ্যা ৪৬৪।
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- মানবতাবিরোধী অপরাধ: সাবেক এমপিসহ দুজন গ্রেপ্তার
- লেবানন ইস্যুতে ইসরায়েলের সমালোচনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী
- তৃণমূল কংগ্রেস থেকে মমতার বিদায়, নতুন চেয়ারম্যান অরূপ রায়
- লেক ক্রুজে জুবাইদা-ওয়ান আজিজাহর আড্ডা
- চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- আজ যে তিন রেকর্ড ডাকছে মেসিকে
- সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- কেপ ভার্দে, এবার উরুগুয়েকেও আটকে দিল
- আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
- দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর
- প্রথম বিদেশ সফরে আজ মালয়েশিয়া, এরপর চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- ডাকযোগে দেশ-বিদেশে পৌঁছাবে রাজশাহীর সিল্ক
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান









