ভারতে একদিনে করোনা শনাক্ত ৭৪ হাজার, মৃত্যু ৯১৮
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৩০ পিএম, ১১ অক্টোবর ২০২০ রবিবার
ছবি: ইন্টারনেট
ভারতে থামছেই না প্রাণঘাতী করোনা ভাইরাসের তাণ্ডব। এরই মধ্যে দেশটিতে এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ১ লাখ ৮ হাজার ছাড়িয়ে গেছে।
দেশটিতে গত ২৪ ঘণ্টায় ৯১৮ জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে দেশটিতে সরকারি হিসাবে মৃতের সংখ্যা ১ লাখ ৮ হাজার ৩৩৪ জন।এই সময়ে কোভিডে আক্রান্ত হয়েছেন ৭৪ হাজার ৩৮৩ জন। দেশটিতে এই পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৭০ লাখ ৫৩ হাজার ৮০৬।
রবিবার সকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বরাতে এই তথ্য জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
তবে সংবাদ সংস্থা পিটিআই শনিবার রাতে জানিয়েছে, ভারতে বর্তমানে করোনা আক্রান্তের সংখ্যা ৭০ লাখ ৪৩ হাজার ১৪৩। মৃত্যু হয়েছে ১ লাখ ৮ হাজার ২৮৬ জনের। দেশটিতে সুস্থ হয়ে উঠেছেন ৬০ লাখ ৬৬ হাজার ৩১ জন।
রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর রিপোর্টের ভিত্তিতে এই পরিসংখ্যান দেয়া হয়েছে।
জন হপকিন্সের রিপোর্ট অনুযায়ী, করোনা আক্রান্তের হিসাবে বিশ্বে ভারত এখনও দ্বিতীয় স্থানে। আর কোভিডে মৃত্যুহারে তৃতীয় স্থানে রয়েছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জনসংখ্যার এই দেশটি।
ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, রোববার সকাল পর্যন্ত ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা ৭০ লাখ ৫৩ হাজার ৮০৬। এদিন সকালেই ২ হাজার ২৬৩টি নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ৮ হাজার ৩৭১।
সুস্থ হয়ে উঠেছেন ৬০ লাখ ৭৭ হাজার ৯৭৬ জন। অ্যাক্টিভ আক্রান্ত ৮ লাখ ৬৭ হাজার ৪৫৯ জন। এ পর্যন্ত দেশটিতে ৮ কোটি ৬৮ লাখ ৭৭ হাজার ২৪২টি নমুনা টেস্ট হয়েছে। প্রতি ১০ লাখ জনসংখ্যায় টেস্ট হয়েছে ৬২ হাজার ৭৮৪ জনের।
-জেডসি
- ট্রাম্পের সহকারীকে নিয়ে হোয়াইট হাউজ তোলপাড়
- সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস, কাল থেকে কার্যকর
- প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল
- আজ ধোয়া হলো পবিত্র কাবাঘর
- ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা
- জার্মানির স্বপ্নভঙ্গের নায়ক গোলকিপার অরল্যান্ডো গিল
- জয়া বললেন,‘ম্যাজিক তৈরি করা যায় না’
- ব্রাজিলের ঘাম ঝরানো জাপানি গোলরক্ষক, কে এই সুজুকি?
- যুক্তরাষ্ট্রে রেকর্ড ভাঙা তাপদাহ, ঝুঁকিতে ২৫ কোটি নাগরিক
- ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’
- টাইব্রেকারে নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ষোলোতে মরক্কো
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ইতিহাস
- কারাগারে অসুস্থ দীপু মনি, ঢাকা মেডিকেলে ভর্তি
- জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল
- কারাগারে অসুস্থ দীপু মনি, ঢাকা মেডিকেলে ভর্তি
- বাগদান সারলেন অভিনেত্রী নাজনীন নীহা!
- দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন
- বিদায় হবে আর্জেন্টিনার, কাপ জিতবে পর্তুগাল: নানা কোয়াকু
- ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’
- প্রেমিককে ছুরিকাঘাতে হত্যা, কিশোরী গ্রেপ্তার
- দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আভাস
- ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- আজ শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন পিএম
- ফেসবুকে ভাইরাল কন্যাশিশুটির পরিচয় জানা গেলে
- জার্মানির স্বপ্নভঙ্গের নায়ক গোলকিপার অরল্যান্ডো গিল
- শেষ মুহূর্তের গোলে শেষ ষোলোতে কানাডা, বিদায় দ. আফ্রিকা
- ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা











