ভারতে একদিনে করোনায় আক্রান্ত প্রায় ৪৩ হাজার, মৃত্যু ৫৩২
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:২৪ পিএম, ৫ আগস্ট ২০২১ বৃহস্পতিবার
ছবি: ইন্টারনেট
করোনার দ্বিতীয় ঢেউয়ের মধ্যে থাকা ভারতে গত দু’দিন ধরে দৈনিক আক্রান্ত ও মৃত্যুর সংখ্যায় উল্লফন লক্ষ্য করা যাচ্ছে। বুধবার দেশটিতে আক্রান্ত হয়েছেন ৪২ হাজার ৯৮২ জন এবং এ রোগে মারা গেছেন ৫৩২ জন। আগের দিন মঙ্গলবার করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ৪২ হাজার ৫৬৬ জন এবং মৃতের সংখ্যা ছিল ৫৬১ জন। অর্থাৎ, ২৪ ঘণ্টার ব্যবধানে ভারতে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে ৪১৬ জন এবং মৃতের সংখ্যা কমেছে ২৯ জন।
ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ভারতের ২৮ রাজ্য ও ৮ কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে বুধবার দৈনিক সংক্রমণে শীর্ষে ছিল কেরালা। দেশটির দক্ষিণাঞ্চলের এই রাজ্যটিতে এই দিন করোনায় আক্রান্ত হয়েছেন ২২ হাজার ৪১৪ জন।
২৪ ঘণ্টার ব্যাবধানে ভারতে বেড়েছে করোনা থেকে সুস্থ হয়ে ওঠা ব্যক্তির সংখ্যা। বুধবার দেশটিতে করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪১ হাজার ৮৭৫ জন। আগের দিন মঙ্গলবার এই সংখ্যা ছিল ৩৬ হাজার ৬৪৬ জন।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, ভারতে বর্তমানে দৈনিক করোনা ‘পজিটিভ’ হিসেবে শনাক্তের হার ২ দশমিক ৩ শতাংশ এবং এ রোগে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে ওঠার হার ৯৭ দশমিক ৩৭ শতাংশ।
একই দিন করোনায় সর্বোচ্চ সংখ্যক মৃত্যু হয়েছে মহারাষ্ট্রে। ভারতের অন্যতম ধনী পশ্চিমাঞ্চলীয় এর রাজ্যে বুধবার করোনায় মারা গেছেন ১৯৬ জন।
আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ায় স্বাভাবিকভাবেই দেশটিতে বেড়েছে সক্রিয় করোনা রোগীর সংখ্যা। বুধবার ভারতে সক্রিয় করোনা রোগী ছিলেন ৪ লাখ ১৭ হাজার ২৩৮ জন। আগের দিন মঙ্গলবার এই সংখ্যা ছিল ৪ লাখ ১৬ হাজার ৮২৮ জন।
-জেডসি
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে?
- শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যুদিবস আজ
- আজ পবিত্র আশুরা, মহররম মাসের ১০ তারিখ
- সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ে নকআউটে ইকুয়েডর
- স্বস্তি নেই, বেশিরভাগ নিত্যপণ্যের দাম অপরিবর্তিত
- শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০
- আজ রাতে মাঠে নামছে জার্মানি, যুক্তরাষ্ট্রসহ একাধিক দল
- কাঁচকলার ঘন্ট রান্নার নিয়ম জেনে নিন
- বাংলাদেশ ও চীনের ১৩ সমঝোতা স্বাক্ষর
- চীনের সঙ্গে গভীর অংশীদারিত্ব গড়তে আগ্রহী আমরা: প্রধানমন্ত্রী
- ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
- হামে আক্রান্ত আরও ৯ শিশুর প্রাণ গেল
- স্কটল্যান্ডকে উড়িয়ে দিয়ে সেরা হয়েই নকআউটে ব্রাজিল
- দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
- ভেনেজুয়েলায় ভূমিকম্প: নিহত ৩২, আহত ৭০০
- চার দশক পর পর্দায় আসছে ‘সুপারগার্ল’
- যে সমীকরণে বিশ্বকাপের সেমিতে খেলবে বাংলাদেশ
- দুই বছর পর চালু হচ্ছে ভারতীয় পর্যটন ভিসা
- মাঠে নেমেই রেকর্ড গড়লেন নেইমার
- ঢাকায় আজ বৃষ্টির পূর্বাভাস নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
- বায়ুদূষণে ঢাকায় আজ কিছুটা স্বস্তি, শীর্ষে কানশাসা
- বাংলাদেশ ও চীনের ১৩ সমঝোতা স্বাক্ষর
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- আজ রাতে মাঠে নামছে জার্মানি, যুক্তরাষ্ট্রসহ একাধিক দল










