ভারতে একদিনে করোনায় আক্রান্ত ৪৩ হাজার, মৃত্যু ৬৪১
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫৮ পিএম, ২৯ জুলাই ২০২১ বৃহস্পতিবার
ছবি: ইন্টারনেট
ভারতে করোনায় দৈনিক আক্রান্তের সংখ্যা মঙ্গলবারের তুলনায় বুধবার কিছুটা কমেছে, তবে প্রায় অপরিবর্তিত আছে মৃতের সংখ্যা।
ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বুধবার দেশটিতে করোনায় নতুন আক্রান্ত হয়েছে ৪৩ হাজার ৫০৯ জন এবং এ রোগে মৃত্যু হয়েছে ৬৪১ জন। আগের দিন মঙ্গলবার দেশটিতে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ৪৩ হাজার ৬৫৪ জন ও মৃতের সংখ্যা ছিল ৬৪০ জন।
অর্থাৎ, ২৪ ঘণ্টার ব্যবধানে দেশটিতে নতুন আক্রান্ত রোগীর সংখ্যা কমেছে ১৪৫ জন, মৃত্যু বেড়েছে ১ জন।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার সবচেয়ে বেশি নতুন আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে কেরালায়। ভারতের সর্বদক্ষিণের এই রাজ্যটিতে বুধবার নতুন আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ২২ হাজার ৫৬ জন। এ পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৩ কোটি ১৫ লাখ ২৮ হাজার ১১৪ জন এবং এ রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৪ লাখ ২২ হাজার ৬৬২ জন।
এছাড়া বর্তমানে ভারতে সক্রিয় করোনা রোগী আছেন ৪ লাখ ৯ হাজার ৮০৫ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, দেশে বর্তমানে করোনায় দৈনিক শনাক্তের হার ২ দশমিক ৩৮ শতাংশ।
বুধবার ভারতে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৩৮ হাজার ৭৭২ জন। এই নিয়ে মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা পৌঁছাল ৩ কোটি ৬ লাখ ৯৪ হাজার ১২২ জনে।
-জেডসি
- রাজধানীতে সর্দি-কাশি-জ্বরের প্রকোপ
- দেশের বাজারে টানা তৃতীয় দফায় কমল স্বর্ণের দাম
- শপথ নিলেন নেপালের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ
- ইইউ বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানি কমল ২৫%
- দুপুরের মধ্যে ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
- ঈদযাত্রার ১২ দিনে প্রাণ গেল ২৪১ জনের
- কমছে মাছ-মুরগির দাম, শাক-সবজির বাজারে স্বস্তি
- আমার এলাকায় ওয়াজো হবে, কীর্তন-বাউল গানও হবে: রুমিন ফারহানা
- গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু আজ, লড়ছেন ২৫ হাজার ভর্তিচ্ছু
- স্বাধীনতা দিবসে টিভি ও সাংস্কৃতিক অঙ্গনে নানা আয়োজন
- ভারতের অন্ধ্রপ্রদেশে বাস-লরি সংঘর্ষে নিহত ১৩
- হরমুজ প্রণালিতে বাংলাদেশসহ ছয় দেশের জাহাজকে বিশেষ নিরাপত্তা
- অপারেশন ইন্টারকন্টিনেন্টাল: ‘হিট অ্যান্ড রান’
- চট্টলা এক্সপ্রেসে অগ্নিকাণ্ড: আড়াই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক
- কর্মক্ষেত্রে ১৫% সাংবাদিক যৌন হয়রানির শিকার: জরিপ
- মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ
- দৌলতদিয়ায় বাস নদীতে, নারী ও শিশুসহ ১৫ লাশ উদ্ধার
- ২৫ মার্চের কাল রাত: রক্তে লেখা এক ইতিহাস
- সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে বধ্যভূমি
- কর্মক্ষেত্রে ১৫% সাংবাদিক যৌন হয়রানির শিকার: জরিপ
- মোমবাতি জ্বেলে কালরাতের শহীদদের স্মরণ
- বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতা দিবস উদযাপন
- বাংলাদেশের স্বাধীনতা দিবসে ভারতের রাষ্ট্রপতির শুভেচ্ছা
- অপারেশন ইন্টারকন্টিনেন্টাল: ‘হিট অ্যান্ড রান’
- স্বাধীনতা দিবসে টিভি ও সাংস্কৃতিক অঙ্গনে নানা আয়োজন
- ২৬ মার্চ আমাদের জাতীয় জীবনের এক গৌরবময় দিন: প্রধানমন্ত্রী
- ভারতের অন্ধ্রপ্রদেশে বাস-লরি সংঘর্ষে নিহত ১৩
- সীতাকুণ্ডে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেসে আগুন
- দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবি: নিহত বেড়ে ২৩
- চট্টলা এক্সপ্রেসে অগ্নিকাণ্ড: আড়াই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক











