ঢাকা, শনিবার ২৭, জুন ২০২৬ ১১:০৬:২৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী! চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫ নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে? শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যুদিবস আজ

ভারতে একদিনে করোনায় ২৪২৭ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৩৫ পিএম, ৭ জুন ২০২১ সোমবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ভারতে গত ২৪ ঘণ্টায় আরো ২৪২৭ জন মারা গেছেন। এ সময় আক্রান্ত হয়েছেন ১ লাখ ৬৩৬ জন।

সোমবার (৭ জুন) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ১ লাখ ৬৩৬ জন মানুষ। এই সময়ের মধ্যে দেশটিতে নতুন সংক্রমিত রোগী কমেছে প্রায় ১৪ হাজার। সর্বশেষ এই সংখ্যাসহ মহামারির শুরু থেকে দেশটিতে করোনায় আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৮৯ লাখ ৯ হাজার ৯৭৫ জনে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২ হাজার ৪২৭ জন। অর্থাৎ রোববারের তুলনায় সোমবার মৃতের সংখ্যা কমেছে দুই শতাধিক। এতে দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৪৯ হাজার ১৮৬ জনে।

দৈনিক আক্রান্তের থেকে বেশি মানুষ সুস্থ হয়ে ওঠাতেই ভারতে প্রতিদিনই কমছে সক্রিয় রোগীর সংখ্যা। মাসখানেক আগেও দেশটিতে ৩৭ লাখের বেশি সক্রিয় রোগী থাকলেও পরিস্থিতির উন্নতি হওয়ায় কমতে কমতে সেই সংখ্যা নেমে এসেছে ১৪ লাখের ঘরে।

গত ২৪ ঘণ্টায় ভারতে সক্রিয় রোগী কমেছে প্রায় ৭৭ হাজার। ফলে দেশটিতে এখন মোট সক্রিয় রোগীর সংখ্যা ১৪ লাখ ১ হাজার ৬০৯ জন।

এদিকে ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, জুনের ৬ তারিখ পর্যন্ত ভারতে ৩৬ কোটি ৬৩ লাখ ৩৪ হাজার ১১১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৫ লাখ ৮৭ হাজার ৫৮৯ জনের। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

-জেডসি