ঢাকা, শনিবার ২৭, জুন ২০২৬ ২০:১২:৪৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি ইতালিতে নারী ও শিশুসহ তিন বাংলাদেশি খুন, গুরুতর আহত একজন

ভারতে একদিনে সর্বোচ্চ ৪১৯৪ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৩১ পিএম, ৮ মে ২০২১ শনিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

ভারতে ভয়াল রূপ নিয়েছে প্রাণঘাতী করোনা ভাইরাস (কোভিড-১৯)। দেশটিতে একদিনেই মৃত্যু হয়েছে রেকর্ড চার হাজারের বেশি মানুষের। সংক্রমণও রয়েছে চার লাখের ওপর।

ওয়ার্ল্ডোমিটারের শনিবার (০৮ মে) সকালের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় ৪ হাজার ১৯৪ জনের মৃত্যু হয়েছে যা এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ।

একই সময়ে বিশ্বের দ্বিতীয় জনবহুল দেশটিতে ৪ লাখ ১ হাজার ৩২৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট সংক্রমণ ২ কোটি ১৮ লাখ ৮৬ হাজার ৬১১ জনে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত মারা গেছেন ২ লাখ ৩৮ হাজার ২৬৫ জনে।

করোনা সংক্রমণের বৈশ্বিক তালিকায় ভারতের অবস্থান দ্বিতীয়। আর মৃত্যুতে দেশটির অবস্থান তৃতীয়। তবে চার লাখের বেশি দৈনিক সংক্রমণের নজির কেবল ভারতেই রয়েছে।

এদিকে করোনার দ্বিতীয় ঢেউয়ের ভয়াবহ সংক্রমণে কার্যত ভেঙে পড়েছে ভারতে চিকিৎসা ব্যবস্থা। বড় আঘাত এসেছে স্বাস্থ্যকর্মীদের ওপর।

ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের (আইএমএ) তথ্য অনুযায়ী, শুক্রবার পর্যন্ত দেশটিতে করোনায় ৮৬৪ জন চিকিৎসক মারা গেছেন। এর মধ্যে গত বছর ৭৩৬ জন মারা গেছেন। চলতি বছর এপ্রিল পর্যন্ত মারা গেছেন আরও ১২৮ জন।

-জেডসি