ভারতে কমলা হ্যারিসের মায়ের নামে স্কুল
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৫৫ এএম, ২ জানুয়ারি ২০২২ রবিবার
ফাইল ছবি
প্রথম মার্কিন নারী ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের মা শ্যামলা গোপালনকে ভুলেনি তার জন্মভূমি ভারত।
বিশ্বের প্রতি শ্যামলার অবদানকে সম্মান জানিয়ে নতুন প্রজন্মকে আন্তর্জাতিক মানের শিক্ষা প্রদানের লক্ষ্যে ভারতের তেলেঙ্গানায় গড়ে উঠেছে তার নামাঙ্কিত একটি প্রতিষ্ঠান—‘শ্যামলা এডুকেশন সোসাইটি’। খবর এনডিটিভির।
সম্প্রতি তেলেঙ্গানায় এক স্বেচ্ছাসেবী সংস্থার এই প্রতিষ্ঠানটি উদ্বোধন করেছে।
স্বল্প ব্যয়ে ভারতীয় ছাত্রছাত্রীদের কাছে আন্তর্জাতিক মানের শিক্ষা পৌঁছে দেওয়াই এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য বলে জানালেন এর প্রতিষ্ঠাতা এন সুরেশ।
প্রতিষ্ঠানের প্রকাশিত বিবৃতি অনুযায়ী, শিক্ষাক্ষেত্রে ভারতের সবচেয়ে বেশিসংখ্যক ছাত্রছাত্রীর কাছে আন্তর্জাতিক মানের শিক্ষা পৌঁছে দেওয়ার কৃতিত্ব অর্জন করতে চায় প্রতিষ্ঠানটি।
পাল্লা দিয়ে স্বাস্থ্যক্ষেত্র, পরিবেশ এবং সামাজিক স্তরেও তাদের পরিবেসা পৌঁছে দেওয়ার লক্ষ্য রয়েছে বলে জানান সুরেশ। ২০২৩-২৪ শিক্ষাবর্ষ থেকে তাদের ক্যাম্পাশে পাঠদান শুরু হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
শ্যামলা গোপালনের জন্ম ১৯৩৮ সালে, চেন্নাইয়ে। তবে তার বাবা, পেশায় আমলা পিভি গোপালন ছিলেন চেন্নাই থেকে ৩২০ কিলোমিটার দক্ষিণে তিরুবর জেলার তুলাসেন্থিপুরামের আদি বাসিন্দা।
মাত্র ১৯ বছর বয়সে উচ্চশিক্ষার জন্য বিদেশে পাড়ি দিয়েছিলেন শ্যামলা। আমেরিকার ইউসি বার্কলে বিশ্ববিদ্যালয় থেকে নিউট্রিশন এবং পদার্থবিদ্যা নিয়ে ডক্টরেট করেন তিনি।
এর পর মনোনিবেশ করেন ক্যানসার গবেষণায়। সঙ্গে এই রোগ নিয়ে সচেতনতা বৃদ্ধির কাজেও ঝাঁপিয়ে পড়েন তিনি।
২০২০ সালে ইতিহাসের পাতায় জায়গা করে নিয়েছেন শ্যামলার মেয়ে কমলা হ্যারিসও। মায়ের সূত্রে তিনিও ভারতীয় বংশোদ্ভূত। প্রথম নারী হিসাবে তো বটেই, প্রথম ভারতীয় বংশোদ্ভূত এবং প্রথম এশীয় বংশোদ্ভূত আমেরিকান ভাইস প্রেসিডেন্ট হওয়ার কৃতিত্ব এখন তার মুকুটে।
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- মানবতাবিরোধী অপরাধ: সাবেক এমপিসহ দুজন গ্রেপ্তার
- লেবানন ইস্যুতে ইসরায়েলের সমালোচনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী
- তৃণমূল কংগ্রেস থেকে মমতার বিদায়, নতুন চেয়ারম্যান অরূপ রায়
- লেক ক্রুজে জুবাইদা-ওয়ান আজিজাহর আড্ডা
- চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- আজ যে তিন রেকর্ড ডাকছে মেসিকে
- সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- কেপ ভার্দে, এবার উরুগুয়েকেও আটকে দিল
- আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
- দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর
- প্রথম বিদেশ সফরে আজ মালয়েশিয়া, এরপর চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- ডাকযোগে দেশ-বিদেশে পৌঁছাবে রাজশাহীর সিল্ক
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান









