ঢাকা, শনিবার ২৭, জুন ২০২৬ ৪:৪৩:১৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী! চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫ নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে? শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যুদিবস আজ

ভারতে কমেছে করোনার দৈনিক সংক্রমণ ও মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৫৬ পিএম, ২৯ জুন ২০২১ মঙ্গলবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

ভারতে করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যু আরও কমেছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৯০৭ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩ লাখ ৯৭ হাজার ৬৩৭ জনে। একই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছেন ৩৭ হাজার ৫৬৬ জন। এ নিয়ে ভারতে করোনা রোগী সংখ্যা বেড়ে দাঁড়াল ৩ কোটি ৩ লাখ ১৬ হাজার ৮৯৭ জনে।

মঙ্গলবার (২৯ জুন) সকালে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের করোনাবিষয়ক নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানানো হয়। এর আগে সোমবার (২৮ জুন) ২৪ ঘণ্টায় ৪৬ হাজার ১৪৮ জন শনাক্ত এবং ৯৭৯ জনের মৃত্যুর খবর জানিয়েছিল দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, গত ১৯ মার্চের পর অর্থাৎ প্রায় ১০২ দিন পর এই প্রথম ভারতে দৈনিক আক্রান্তের সংখ্যা ৪০ হাজারের নিচে নামল।

এদিকে, একদিনে ভারতে করোনা থেকে সুস্থ হয়েছেন ৫৬ হাজার ৯৯৪ জন। এ নিয়ে দেশটিতে মোট সুস্থ হলেন ২ কোটি ৯৩ লাখ ৬৬ হাজার ৬০১ জন।

গত ২৪ ঘণ্টায় ভারতে নমুনা পরীক্ষা ১৭ লাখ ৬৮ হাজার ৮টি। এতে ৩৭ হাজার ৫৬৬ জনের রিপোর্ট পজিটিভ আসে। অর্থাৎ নমুনা পরীক্ষার হিসাবে শনাক্তের হার ২ দশমিক ১২ শতাংশ। আর করোনা সংক্রমণ শুরুর পর থেকে এ পর্যন্ত গড় শনাক্তের হার ৭ দশমিক ৪৩ শতাংশ

এছাড়া গত ২৪ ঘণ্টায ভারতে টিকা নিয়েছেন ৫২ লাখ ৭৬ হাজার ৪৫৭ জন মানুষ। এ নিয়ে টিকা গ্রহীতা বেড়ে দাঁড়াল ৩২ কোটি ৯০ লাখ ২৯ হাজার ৫১০ জন।

-জেডসি