ঢাকা, শনিবার ২৭, জুন ২০২৬ ৩:১৩:০২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী! চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫ নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে? শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যুদিবস আজ

ভারতে কমেছে করোনার দৈনিক সংক্রমণ, বেড়েছে মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:০৭ পিএম, ৪ জুলাই ২০২১ রবিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

চলমান করোনাভাইরাস মহামারিতে ভারতে দৈনিক সংক্রমণের সংখ্যা কমলেও আগের দিনের তুলনায় ফের বেড়েছে প্রাণহানির সংখ্যা। এছাড়া সুস্থতার হার বাড়ায় ভারতে সক্রিয় রোগী আরও কমেছে। গত ২৪ ঘণ্টায় ভাইরাসে নতুন করে আক্রান্ত মানুষের তুলনায় দেশটিতে সুস্থ হয়েছেন বেশি মানুষ।

রোববার (৪ জুলাই) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৪৩ হাজার ৭১ জন মানুষ। অর্থাৎ আগের দিনের তুলনায় দেশটিতে নতুন সংক্রমিত রোগী কমেছে এক হাজারের বেশি। সর্বশেষ এই সংখ্যাসহ মহামারির শুরু থেকে দেশটিতে করোনায় আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৩ কোটি ৫ লাখ ৪৬ হাজারে।

অন্যদিকে গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৫৫ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় গত একদিনে মৃত্যু বেড়েছে দুই শতাধিক। মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত মারা গেছেন ৪ লাখ ২ হাজারের বেশি।

এদিকে সর্বশেষ ২৪ ঘণ্টায় ভারতে দৈনিক আক্রান্তের তুলনায় বেশি সংখ্যক মানুষ সুস্থ হয়েছেন। ফলে দেশটিতে কমেছে সক্রিয় রোগীর সংখ্যা। গত একদিনে ভারতে সুস্থ হয়েছেন ৫২ হাজার ২৯৯ জন মানুষ। অন্যদিকে দৈনিক আক্রান্তের সংখ্যা ৪৩ হাজার।

একসময় দেশটিতে ৩৭ লাখের বেশি সক্রিয় রোগী থাকলেও কমতে কমতে সেই সংখ্যা নেমে এসেছে ৫ লাখের নিচে। গত ২৪ ঘণ্টায় ভারতে সক্রিয় রোগী কমেছে প্রায় ১০ হাজার। দেশটিতে এখন মোট সক্রিয় রোগীর সংখ্যা ৪ লাখ ৮৫ হাজার ৩৫০ জন।

গত ১৩ দিন ধরেই ভারতে দৈনিক সংক্রমণের হার তিন শতাংশের নিচে রয়েছে। গত ২৪ ঘণ্টায় এই হার ২ দশমিক ৩৪ শতাংশ। যার ফলে সক্রিয় রোগীও কমছে ধারাবাহিকভাবে।

এদিকে ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, জুলাই মাসের ৩ তারিখ পর্যন্ত ভারতে ৪১ কোটি ৮২ লাখ ৫৪ হাজার ৯৫৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৮ লাখ ৩৮ হাজার ৪৯০ জনের।

ভারতে এখন পর্যন্ত প্রায় ৩৫ কোটি ১২ লাখ মানুষ করোনা টিকা নিয়েছেন।

-জেডসি