ভারতে করোনা আক্রান্ত দুই লাখের কাছাকাছি
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৪৬ এএম, ২ জুন ২০২০ মঙ্গলবার
ভারতে করোনা আক্রান্ত দু’লক্ষের কাছাকাছি
প্রতিবেশি রাষ্ট্র ভারতে প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। মোট আক্রান্তের হিসাবে জার্মানি ও ফ্রান্সকে পিছনে ফেলে সোমবার ভারত উঠে এসেছিল বিশ্বের সপ্তম স্থানে। সেই বৃদ্ধির ধারা আজ মঙ্গলবারও অব্যাহত রয়েছে।
দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রনালয় দেওয়া তথ্য অনুসারে, গত ২৪ ঘণ্টায় নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন আট হাজার ১৭১ জন। এই বৃদ্ধির জেরে দেশে মোট আক্রান্তের সংখ্যা হল এক লক্ষ ৯৮ হাজার ৭০৬ জন। আক্রান্তের নিরিখে রাজ্যগুলির মধ্যে প্রথম সারিতে রয়েছে মহারাষ্ট্র, তামিলনাড়ু, দিল্লি ও গুজরাত।
আক্রান্তের পাশাপাশি মৃত্যুর সংখ্যাও বাড়ছে দেশে। মোট মৃত্যুর নিরিখে চীন ও রাশিয়াকে আগেই টপকে গিয়েছিল ভারত। গত ২৪ ঘণ্টায় করোনার থাবায় দেশে মৃত্যু হয়েছে ২০৪ জনের।
স্বাস্থ্যমন্ত্রনালয়ের তথ্য অনুসারে, কোভিড-১৯-এর কারণে দেশে মোট মৃত্যু হল পাঁচ হাজার ৫৯৮ জনের। এর মধ্যে মহারাষ্ট্রেই মৃত্যু হয়েছে দু’হাজার ৩৬২ জনের। গুজরাতে এক হাজার ৬৩ জনের। এর পর রয়েছে রাজধানী দিল্লি। সেখানে মোট ৫২৩ জনের মৃত্যু হয়েছে। শতাধিক মৃত্যুর তালিকায় রয়েছে মধ্যপ্রদেশ (৩৫৮), পশ্চিমবঙ্গ (৩২৫), উত্তরপ্রদেশ (২১৭), রাজস্থান (১৯৮), তামিলনাড়ু (১৮৪)।
ভারতে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি মহারাষ্ট্রে। সেখানে করোনা আক্রান্তের সংখ্যা ৭০ হাজার ছাড়াল। গত ২৪ ঘণ্টায় দু’হাজার ৩৫৮ জন নতুন করে আক্রান্ত হয়েছেন সেখানে। এ নিয়ে সে রাজ্যে মোট আক্রান্ত হলেন ৭০ হাজার ১৩ জন। এর পরই তামিলনাড়ু। সেখানে মোট আক্রান্ত ২৩ হাজার ৪৯৫ জন।
রাজধানী দিল্লিতে মোট ২০ হাজার ৮৩৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় ৯৯০ জন নতুন করে আক্রান্ত হয়েছেন দিল্লিতে। গুজরাতে মোট আক্রান্ত ১৭ হাজার ২০০ জন।
এরপর ক্রমান্বয়ে রয়েছে রাজস্থান (৮,৯৮০), মধ্যপ্রদেশ (৮,২৮৩), উত্তরপ্রদেশ (৮, ০৭৫), পশ্চিমবঙ্গ (৫,৭৭২), বিহার (৩,৯২৬), অন্ধ্রপ্রদেশ (৩,৭৮৩), কর্নাটক (৩,৪০৮), তেলঙ্গানা (২,৭৯২), জম্মু ও কাশ্মীর (২,৬০১), হরিয়ানা (২,৩৫৬), পাঞ্জাব (২,৩০১), উড়িশা (২,১০৪), আসাম (১,৩৯০), কেরালা (১,৩২৬), উত্তরাখণ্ড (৯৫৮)।
তথ্য অনুসারে, গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২৭১ জন। এ নিয়ে এ রাজ্যে মোট আক্রান্ত হলেন পাঁচ হাজার ৭৭২ জন। এ রাজ্যে মোট মৃত্যু হয়েছে ৩২৫ জনের।
- ছোট গল্প: নিঃ শ ব্দ ছা দে র কা ন্না
- হামে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩
- বৈশাখী টেলিভিশনে `ক্যাম্পাস অ্যাম্বাসেডর` হওয়ার সুযোগ
- হোয়াটসঅ্যাপ বিজনেস প্ল্যাটফর্মে বড় বদল
- অতিরিক্ত কফি পান কি ডিহাইড্রেশনের কারণ হতে পারে?
- ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য আবেদন শুরুর তারিখ ঘোষণা
- বর্ষার আগেই আড়িয়াল খাঁ নদীতে ভাঙন, আতঙ্কে সাধারণ মানুষ
- দেশজুড়ে টানা ৫ দিন ভারি বৃষ্টির আভাস
- শেষ ষোলোয় কবে কখন কে কার মুখোমুখি
- ঢাকার বাতাসে বড় চমক
- চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সম্পাদক জয় চৌধুরী
- শাওন, মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ
- জুলাই শহীদ স্মরণসভায় প্রধানমন্ত্রী
- পিছিয়ে যেতে পারে ফ্রান্স-প্যারাগুয়ে ম্যাচ
- ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে তিন দেশে মৃত্যু ৩৭০০
- মেসিদের সামনে রূপকথার কেপ ভার্দে
- কেপ ভার্দের কঠিন পরীক্ষায় পাস করে শেষ ষোলোয় আর্জেন্টিনা
- ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে তিন দেশে মৃত্যু ৩৭০০
- শেষ ষোলোয় কবে কখন কে কার মুখোমুখি
- বর্ষার আগেই আড়িয়াল খাঁ নদীতে ভাঙন, আতঙ্কে সাধারণ মানুষ
- ঘানাকে হারিয়ে শেষ ষোলোতে কলম্বিয়া
- দেশজুড়ে টানা ৫ দিন ভারি বৃষ্টির আভাস
- ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য আবেদন শুরুর তারিখ ঘোষণা
- অতিরিক্ত কফি পান কি ডিহাইড্রেশনের কারণ হতে পারে?
- আয়াতুল্লাহ খামেনির প্রতি সর্বসাধারণের আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু
- শাওন, মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ
- বৈশাখী টেলিভিশনে `ক্যাম্পাস অ্যাম্বাসেডর` হওয়ার সুযোগ
- হামে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩
- জুলাই শহীদ স্মরণসভায় প্রধানমন্ত্রী
- পিছিয়ে যেতে পারে ফ্রান্স-প্যারাগুয়ে ম্যাচ











