ভারতে করোনা আক্রান্ত ৯ লাখ ছাড়াল, মৃত প্রায় ২৪ হাজার
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪৮ পিএম, ১৪ জুলাই ২০২০ মঙ্গলবার
ছবি: ইন্টারনেট
ভারতে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৯ লাখ ছাড়িয়েছে। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৩ হাজার ৭২৭ জন। আজ মঙ্গলবার সকাল ৮ টা পর্যন্ত কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যে প্রকাশ, দেশে এ পর্যন্ত মোট ৯ লাখ ৬ হাজার ৭৫২ জন করোনা আক্রান্ত হয়েছে।
সরকারি সূত্রে প্রকাশ, গত ২৪ ঘণ্টায় ২৮ হাজার ৪৯৮ টি নয়া সংক্রমণ এবং একইসময়ে ৫৫৩ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। এ পর্যন্ত ৫ লাখ ৭১ হাজার ৪৬০ জন সুস্থ হওয়ায় বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৩ লাখ ১১ হাজার ৫৬৫।
ভারতের বিভিন্ন রাজ্যের মধ্যে করোনায় মৃতদের সংখ্যার নিরিখে মহারাষ্ট্র, দিল্লি, গুজরাট, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ, উত্তর প্রদেশ প্রভৃতি রাজ্য এগিয়ে রয়েছে।
পশ্চিমবঙ্গে এ পর্যন্ত ৯৫৬ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় ২৪ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। রাজ্যটিতে এপর্যন্ত ৩১ হাজার ৪৪৮ জন করোনা আক্রান্ত হয়েছে। এরমধ্যে ১৯ হাজার ২১৩ জন সুস্থ হওয়ায় বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১১ হাজার ২৭৯ তে দাঁড়িয়েছে।
করোনায় আক্রান্ত ও মৃতের নিরিখে সবার উপরে রয়েছে মহারাষ্ট্র রাজ্য। সেখানে এ পর্যন্ত ১০ হাজার ৪৮২ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় সেখানে ১৯৩ জন করোনা রোগী প্রাণ হারিয়েছে।রাজধানী দিল্লিতে করোনায় ৩ হাজার ৪১১ জনের মৃত্যু হয়েছে।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজ্য গুজরাটে এ পর্যন্ত ২ হাজার ৫৫ জন মারা গেছে। গুজরাটে ৪২ হাজার ৭২২ জন সংক্রমিত হয়েছে।
এসব ছাড়াও ভারতের অন্যান্য রাজ্যে করোনা আক্রান্ত ও করোনায় মৃতের মৃতের সংখ্যা বাড়ছে।
-জেডসি
- আজও বাল্যবিয়ের অন্ধকারে বাংলাদেশ
- সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত
- হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানী
- নারী উন্নয়নে সরকার দায়িত্ব নিয়ে কাজ করছে: পানিসম্পদমন্ত্রী
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৫৯৫
- এফডিসিতে উৎসবমুখর পরিবেশে চলছে শিল্পী সমিতির নির্বাচন
- নাটকীয় ম্যাচে প্রত্যাবর্তনের গল্প লিখে শেষ ষোলোতে পর্তুগাল
- বর্ষার শুরুতেই ডেঙ্গু প্রতিরোধে উদ্যোগ জরুরি
- মাঝারি মানের বাতাসে ঢাকা আজ রাজধানী
- অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোতে স্পেন
- সবজিতে স্বস্তি, মাছ-মাংসে চাপ, বেড়েছে ব্রয়লার ও কাঁচামরিচের দাম
- দেশের ৯ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির পূর্বাভাস
- দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম
- কেপ ভার্দের মুখোমুখি হওয়ার আগে কেমন হলো মেসিদের প্রস্তুতি
- হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ প্রাণহানি, আক্রান্ত ১১১৯
- নারী কর্মী নিয়োগ দেবে বিক্রয় ডটকম
- কেপ ভার্দের মুখোমুখি হওয়ার আগে কেমন হলো মেসিদের প্রস্তুতি
- দেশের ৯ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির পূর্বাভাস
- ‘এক মাস পর জুলাইযোদ্ধা সার্টিফিকেট দেব, পার পিস ৫০ টাকা’
- আবারও ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান
- নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, ত্রিশাল হবে ‘নজরুল সিটি’
- মােবাইলে ১০০ নাকি ৮০ শতাংশ চার্জ দেওয়া উচিত?
- বসনিয়ার জালে তাণ্ডব চালিয়ে শেষ ষোলোয় যুক্তরাষ্ট্র
- এলপি গ্যাসের দাম কমল
- টানা কমার পর বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম
- হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ প্রাণহানি, আক্রান্ত ১১১৯
- ৬০ বছরের গ্লানি ঘুচিয়ে নতুন ইতিহাস ইংল্যান্ডের
- নাটকীয় ম্যাচে প্রত্যাবর্তনের গল্প লিখে শেষ ষোলোতে পর্তুগাল
- অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা শুরু
- এইচএসসি পরীক্ষা শুরু আজ,অংশ নিচ্ছে ১২ লাখ ৭০ হাজার শিক্ষার্থী











