ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৭২৪, মৃত ১৮
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৩৫ এএম, ২৮ মার্চ ২০২০ শনিবার
ছবি: ইন্টারনেট
প্রাণঘাতী নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) ভারতে আক্রান্তের সংখ্যা বেড়ে ৭২৪ জনে পৌঁছেছে। ইতোমধ্যেই করোনাজনিত কারণে ১৮ জনের মৃত্যু হয়েছে।
শুক্রবার সকাল পর্যন্ত কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়কে উদ্ধৃত করে বিভিন্ন গণমাধ্যমে ওই তথ্য জানানো হয়েছে। যদিও ‘আজতক’ হিন্দি টিভি চ্যানেলের ওয়েবসাইটে চলমান পরিসংখ্যানে আজ সন্ধ্যা পর্যন্ত ৮০৯ জন আক্রান্ত হওয়ার কথা বলা হয়েছে।
করোনাভাইরাসের মোকাবিলায় দেশের বিভিন্ন রাজ্যের পরিস্থিতি জানতে এবং সেখানে কী কী ব্যবস্থা নেয়া হচ্ছে তা নিয়ে আজ বিভিন্ন রাজ্যের রাজ্যপালদের সঙ্গে ভিডিও কনফারেন্স করেছেন প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ। তিনি মহারাষ্ট্র, কেরালা, কর্নাটক, হরিয়ানার রাজ্যপাল এবং দিল্লির উপরাজ্যপালের সঙ্গে বৈঠক করে পরিস্থিতি খতিয়ে দেখেন।
অন্যদিকে, করোনাভাইরাসের মোকাবিলা করতে সার্ক গোষ্ঠীভুক্ত দেশগুলো যাতে সম্মিলিতভাবে একটি সংযুক্ত ও সাধারণ ই-মঞ্চ গঠন করে সেজন্য কেন্দ্রীয় সরকার প্রস্তাব দিয়েছে। ভারত ছাড়াও বাংলাদেশ, আফগানিস্তান, ভুটান, মলদ্বীপ, নেপাল, পাকিস্তান এবং শ্রীলঙ্কা রয়েছে সার্ক-এর গোষ্ঠীতে। করোনার মতো মহামারীর মোকাবিলায় নিজেদের অভিজ্ঞতা আদান-প্রদানের কথা বলেছে ভারত।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা গণমাধ্যমকে অবহিত করার সময় বলেন, দেশে মেডিকেল সরঞ্জামের যাতে কোনও ঘাটতি না হয় তা নিশ্চিত করার জন্য একটি জাতীয় টাস্কফোর্স গঠন করা হয়েছে।
অন্যদিকে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব রাজীব গৌবা রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলোকে চিঠি দিয়ে সতর্ক করে বলেছেন, আন্তর্জাতিক পর্যটকদের দিকে ঠিকমত নজরদারি হচ্ছে না, তাদের মাধ্যমে দেশে করোনা সংক্রমণ আরও ছড়িয়ে পড়তে পারে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যুরো অফ ইমিগ্রেশন সূত্রে প্রকাশ, ১৮ জানুয়ারি থেকে ২২ মার্চের মধ্যে ১৫ লাখের বেশি আন্তর্জাতিক পর্যটক এদেশে এসেছেন। প্রত্যেকের দিকে নজর রাখা দরকার কিন্তু সেটা হচ্ছে না। আর এই গাফিলতি কেন্দ্রীয় সরকার করোনা সংক্রমণ দমনের যে চেষ্টা করছে তা ব্যর্থ করে দিতে পারে। সেজন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব বিদেশি পর্যটকদের নজরদারিতে রাখার ওপরে বিশেষ জোর দিয়েছেন।
এদিকে, বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বেড়েই চলেছে মৃত্যুর সংখ্যা। সেই সঙ্গে বাড়ছে আক্রান্তের সংখ্যাও। বিশ্বের প্রায় ২০০টি দেশে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। যার ফলে বিশ্বজুড়ে এখন কারোনা আতঙ্ক। শনিবার সকাল পর্যন্ত প্রাণঘাতী এই ভাইরাসে বিশ্বব্যাপী মৃতের সংখ্যা ২৭ হাজার ৩৫২ জন এবং আক্রান্তের সংখ্যা ৫ লাখ ৯৬ হাজার ৭২৩ জন। অপরদিকে, ১ লাখ ৩৩ হাজার ৩৫৫ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
-জেডসি
- শুভ জন্মদিন কমরেড ক্লারা জেটকিন
- হামে আরো ৭ শিশুর প্রাণহানি, আক্রান্ত ১০৩১
- বিশ্বে ১০ লাখ নতুন ধনকুবের
- গুগল ম্যাপসে খাবার অর্ডার করা যাবে
- স্ট্রোক নাকি সাধারণ জ্ঞান হারানো, বুঝবেন যেভাবে
- মহিলা বিষয়ক অধিদফতরে ৭৩১ জনের বিশাল নিয়োগ
- ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ
- র্যাগিংয়ে জাবিতে ১২ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
- দেশের ৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির সতর্কতা
- ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, বায়ু দূষণের শীর্ষে নয়া দিল্লি
- অসুস্থ শবনম মুশতারীর খোঁজ নিলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী
- আয়াতুল্লাহ খামেনির জানাজা সম্পন্ন, জনসমুদ্র গ্র্যান্ড মোসাল্লা
- সিঁড়ি থেকে পড়ে শিশুর মৃত্যু
- জুলাই আন্দোলন নিয়ে মন্তব্যে ছয়জনের বিরুদ্ধে জিডি
- আজ আমির খানের বিয়ে, অতিথি দুই প্রাক্তন স্ত্রী
- ছোট গল্প: নিঃ শ ব্দ ছা দে র কা ন্না
- মেসিদের সামনে রূপকথার কেপ ভার্দে
- কেপ ভার্দের কঠিন পরীক্ষায় পাস করে শেষ ষোলোয় আর্জেন্টিনা
- ইউরোপে ভয়াবহ তাপপ্রবাহে তিন দেশে মৃত্যু ৩৭০০
- শেষ ষোলোয় কবে কখন কে কার মুখোমুখি
- বর্ষার আগেই আড়িয়াল খাঁ নদীতে ভাঙন, আতঙ্কে সাধারণ মানুষ
- হামে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩
- ঘানাকে হারিয়ে শেষ ষোলোতে কলম্বিয়া
- দেশজুড়ে টানা ৫ দিন ভারি বৃষ্টির আভাস
- আয়াতুল্লাহ খামেনির প্রতি সর্বসাধারণের আনুষ্ঠানিক শ্রদ্ধা শুরু
- অতিরিক্ত কফি পান কি ডিহাইড্রেশনের কারণ হতে পারে?
- শাওন, মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ
- ভাতা ও শিক্ষা উপবৃত্তির জন্য আবেদন শুরুর তারিখ ঘোষণা
- জুলাই শহীদ স্মরণসভায় প্রধানমন্ত্রী
- বৈশাখী টেলিভিশনে `ক্যাম্পাস অ্যাম্বাসেডর` হওয়ার সুযোগ











