ঢাকা, শনিবার ২৭, জুন ২০২৬ ০:১৭:৪৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী! চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫ নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে? শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যুদিবস আজ

ভারতে করোনা শনাক্ত কমলেও ফের বেড়েছে মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:২০ পিএম, ১৭ জুলাই ২০২১ শনিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৩৮ হাজার ৭৯ জন মানুষ। অর্থাৎ আগের দিনের তুলনায় দেশটিতে নতুন সংক্রমিত রোগী কমেছে প্রায় ৯০০। অন্যদিকে একই সময়ে দেশটিতে কোভিডে মারা গেছেন ৫৬০ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় গত একদিনে মৃত্যু বেড়েছে ১৮ জন।

শনিবার (১৭ জুলাই) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, মহামারির শুরু থেকে দেশটিতে করোনায় আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ১০ লাখ ৬৪ হাজার ৯০৮ জন এবং মারা গেছেন ৪ লাখ ১৩ হাজার ৯১ জন।

এদিকে সর্বশেষ ২৪ ঘণ্টায় ভারতে দৈনিক আক্রান্তের তুলনায় বেশি সংখ্যক মানুষ সুস্থ হয়েছেন। ফলে দেশটিতে সক্রিয় রোগীর সংখ্যা কমার ধারবাহিকতা বজায় রয়েছে। গত একদিনে ভারতে সুস্থ হয়েছেন ৪৩ হাজার ৯১৬ জন। অন্যদিকে দৈনিক আক্রান্তের সংখ্যা ৩৮ হাজার। সুস্থতার হার ৯৭ দশমিক ৩১ শতাংশ।

একসময় দেশটিতে ৩৭ লাখের বেশি সক্রিয় রোগী থাকলেও কমতে কমতে সেই সংখ্যা নেমে এসেছে সোয়া ৪ লাখের নিচে। দেশটিতে এখন মোট সক্রিয় রোগীর সংখ্যা ৪ লাখ ২৪ হাজার ২৫ জন।


-জেডসি