ভারতে করোনার সংক্রমণ বাড়লেও কমেছে মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৪৭ পিএম, ২৫ জুলাই ২০২১ রবিবার
ছবি: ইন্টারনেট
মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ভারতে দৈনিক মৃত্যুর সংখ্যা কিছুটা কমেছে। তবে আগের দিনের তুলনায় বেড়েছে নতুন সংক্রমিত রোগীর সংখ্যা।
রোববার (২৫ জুলাই) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৩৯ হাজার ৭৪২ জন মানুষ। অর্থাৎ আগের দিনের তুলনায় দেশটিতে নতুন সংক্রমিত রোগী বেড়েছে প্রায় সাড়ে ৬০০। সর্বশেষ এই সংখ্যাসহ মহামারির শুরু থেকে দেশটিতে করোনায় আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ১৩ লাখ ৭১ হাজার ৯০১ জনে।
অন্যদিকে গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৩৫ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় গত একদিনে মৃত্যু কমেছে ১১ জন। মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত মারা গেছেন ৪ লাখ ২০ হাজার ৫৫১ জন।
এদিকে সুস্থতার সংখ্যায় একদিন পরই আগের চেহারায় ফিরেছে ভারত। সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশটিতে ভাইরাসে নতুন করে আক্রান্ত রোগীর তুলনায় সুস্থ হয়েছেন বেশি মানুষ। ফলে ভারতে সক্রিয় রোগীর সংখ্যা ফের কমেছে। দেশটিতে এখন সুস্থতার হার ৯৭ দশমিক ৩৬ শতাংশ।
গত একদিনে ভারতে সুস্থ হয়েছেন ৩৯ হাজার ৯৭২ জন। অন্যদিকে দৈনিক আক্রান্তের সংখ্যা ৩৯ হাজার ৭৪২ জন। দেশটিতে এখন মোট সক্রিয় রোগীর সংখ্যা ৪ লাখ ৮ হাজার ২১২ জন। দেশটির মোট শনাক্ত রোগীর ১ দশমিক ৩০ শতাংশ বর্তমানে সক্রিয় রোগী।
ভারতে বর্তমানে দৈনিক সংক্রমণের হার ২ দশমিক ৩১ শতাংশ। টানা ৩৪ দিন ধরে দেশটিতে এই হার ৩ শতাংশের নিচেই রয়েছে।
-জেডসি
- আজ ক্যাটি পেরির ৪২তম জন্মদিন, গড়েছেন কোটি ডলারের সাম্রাজ্য
- ৩০ বছরেই ৩২ হাজার কোটির মালিক! কে এই নারী?
- ১৭ ডিগ্রিতে নামল পঞ্চগড়ের তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি
- টানা পাঁচ দিনের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত
- দূষণে বিশ্বের শীর্ষ পাঁচে ঢাকা
- সাঈদীর মামলার বাদীর দাফন, কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন
- কিংবদন্তি অভিনেত্রী অপর্ণা সেনের জন্মদিন আজ
- এআই দিয়ে ছবি তৈরি করে যেভাবে আয় করবেন
- রুমিন-ওসি বাগ্বিতণ্ডা: থানায় যাওয়া ব্যক্তিদেরতালিকা করছে পুলিশ
- তেল ছাড়াই আলুর পরোটা, জেনে নিন তৈরির পদ্ধতি
- এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর
- আবারও বিক্ষোভে উত্তাল ফ্রান্স, আটক ১০০০
- শুভ প্রবারণা পূর্ণিমা আজ, ভিক্ষুদের বর্ষাবাসের সমাপ্তি
- আজ লক্ষ্মীপূজা, লক্ষ্মী ধনসম্পদ ও ঐশ্বর্যের প্রতীক
- স্বর্ণের দামে টানা তিন দফায় পতন
- বিদ্রোহী কবি নজরুল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই গল্প
- কিংবদন্তি সংগীতশিল্পী মান্না দের প্রয়াণ দিবস আজ
- এবার স্প্যানিশ ‘নোবেল পুরস্কার’ জিতলেন মেসি
- কমছে না পোলাওয়ের চাল ও আটা-ময়দার দাম
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা
- মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে, ৩ জনের প্রাণহানী
- মেয়ের বিচার চাইতে গিয়েছিলাম, মব সৃষ্টি করতে নয়: রুমি
- ক্যানসারের কাছে হার মানলেন মডেল ও অভিনেত্রী তুলনা
- মোহাম্মদপুরে নারী-কিশোরসহ ১৩ ছিনতাইকারী গ্রেফতার
- শীতের আগমনে খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা
- রাজধানীতে প্রতিদিন গড়ে ভাঙছে প্রায় ৪৪টি সংসার
- কিংবদন্তি অভিনেত্রী অপর্ণা সেনের জন্মদিন আজ
- বিশ্বব্যাপী অনেক ওয়েবসাইট কেন বন্ধ?
- সৌদিতে বাংলাদেশি নারী কর্মীদের সুরক্ষার ব্যবস্থা কতটা আছে
- আজ লক্ষ্মীপূজা, লক্ষ্মী ধনসম্পদ ও ঐশ্বর্যের প্রতীক











