ঢাকা, শনিবার ২৮, মার্চ ২০২৬ ১৪:০৯:২৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিণী মারা গেছেন ডিমের বাজারে অস্থিরতা: পাইকারদের অভিযোগ দেশের বাজারে এবার বাড়ল স্বর্ণের দাম নেপালের সাবেক প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী গ্রেপ্তার দেশের ১৯ জেলায় ঝড়ের সতর্কবার্তা টাঙ্গাইলে ট্রেনের ধাক্কায় নারী-শিশুসহ একই পরিবারের ৫ জন নিহত

ভারতে করোনায় আরো ৪১৫৭ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৩৩ পিএম, ২৬ মে ২০২১ বুধবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে বিধ্বস্ত ভারত। এর মধ্যে করোনায় মৃত্যু কমলেও বেড়েছে আবারো। দেশটিতে গত ২৪ ঘণ্টায় চার হাজার ১৫৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভারতে মোট প্রাণহানি তিন লাখ ২২ হাজারের মাইলফলক ছাড়িয়ে গেছে।

বুধবার ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছেন দেশটির গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া ও এনডিটিভি।

গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে দুই লাখ আট হাজার জন।

এর আগে যেখানে দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল এক লাখ ৯৬ হাজার। একই সময়ে তিন হাজার ৫১১ জনের মৃত্যু হয়েছিল। গত ২৪ ঘণ্টায় দেশটিতে সবচেয়ে বেশি মানুষের করোনা পরীক্ষা করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এই সময়ের মধ্যে ২২ লাখ ১৭ হাজার ৩২০ জনের দেহে করোনা পরীক্ষা হয়েছে, যা এ পর্যন্ত সর্বোচ্চ টেস্ট।

তবে গত কয়েক দিন ধরে সংক্রমণ কম হওয়ায় সক্রিয় রোগীর সংখ্যা কমেছে। বুধবার তা ২৫ লাখের নিচে নেমেছে।

করোনা সংক্রমণে শীর্ষ অবস্থানে রয়েছে মহারাষ্ট্র, কর্নাটক, কেরালা, তামিলনাড়ু ও উত্তরপ্রদেশ। দেশের অধিকাংশ রাজ্যে সংক্রমণ নিয়ন্ত্রণে আসায় দৈনিক আক্রান্তের সংখ্যা কিছুটা কমেছে। উত্তরপ্রদেশ, দিল্লি, ঝাড়খণ্ড, বিহার, ছত্তীশগড়, রাজস্থান, গুজরাট, মধ্যপ্রদেশ, হরিয়ানার মতো রাজ্যগুলোতে আক্রান্ত কমেছে উল্লেখযোগ্য হারে।


-জেডসি