ভারতে করোনায় দুই মাসে বাবা-মা হারিয়েছে ৫৭৭ শিশু
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:২০ পিএম, ১ জুন ২০২১ মঙ্গলবার
ছবি: ইন্টারনেট
ভারতের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী স্মৃতি ইরানি জানিয়েছেন, গত দুমাসে দেশটিতে বাবা-মা দুজনকেই হারিয়ে এতিম হয়েছে ৫৭৭ জন শিশু। তিনি বলেন, ‘করোনাভাইরাসে এ বছরের ১ এপ্রিল থেকে ২৫ মে পর্যন্ত অন্তত ৫৭৭ জন শিশুর বাবা-মা দুজনই মারা গেছেন। তবে এই সংখ্যাটি কিছুটা কমিয়ে দেখানো হয়েছে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা।
বিবিসির খবরে বলা হয়, গত এপ্রিলে করোনাভাইরাসে পাঁচ বছর বয়সী প্রীতম এবং তার ১০ মাস বয়সী ভাই আয়ুশ তাদের বাবাকে হারায়। এর কিছুদিন পর দিল্লির আরেকটি হাসপাতালে তাদের মা মারা যায়। প্রীতমের এক আত্মীয় বলেন, ‘প্রতিদিনই সে জিজ্ঞেস করে তার বাবা-মা কোথায়। আমরা বলি তারা কাজে গেছেন। সে আবার জিজ্ঞেস করে, এখনও আসে না কেন? দিন যতই যাচ্ছে তার প্রশ্নের উত্তর দেওয়া কঠিন হয়ে যাচ্ছে।’
প্রীতমের আত্মীয়রা আরও জানান, এতিম শিশুদের নিয়ে কাজ করে এমন একটি বেসরকারি সংস্থার (এনজিও) কাছে তাদের দুজনকে দিয়ে দিতে তারা যোগাযোগ করেছেন। এনজিওটি জানিয়েছে, প্রীতম এবং তার ভাইকে কেউ দত্তক নিবে বলে তারা আশা করছে।
একইভাবে করোনায় বাবা-মা দুজনকেই হারিয়েছে সোনিয়া (১২), তার ভাই অমিত (৭)। তাদেরকে দেখাশোনা করছেন দাদী। শিশু দুটির ভবিষ্যৎ নিয়ে তাদের দাদী উদ্বেগ প্রকাশ করলেও তাদেরকে কারও কাছে দত্তক দিতে তিনি নারাজ। তিনি বলেন, ‘আমার পর কে এই শিশুদের দেখবে? এই শিশুরা আমার ছেলে এবং বউমার উত্তরাধিকারী। অনেকেই তাদেরকে দত্তক নিতে আসছে। কিন্তু কী করে আমি তাদেরকে দিয়ে দেই?’
ভারত সরকার এক সপ্তাহ আগে এই এতিম শিশুদের জন্য জনপ্রতি ১৩ হাজার ৯৭০ ডলারের ফান্ড ঘোষণা করেছে। তবে, এই অর্থ তাদের ১৮ থেকে ২৩ বছর বয়স পর্যন্ত দেওয়া হবে উপবৃত্তি আকারে।
-জেডসি
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি
- ইতালিতে নারী ও শিশুসহ তিন বাংলাদেশি খুন, গুরুতর আহত একজন
- ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী!
- চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
- গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই
- স্বজনের অপেক্ষায় তোসিফ, ঠাঁই মিলল সরকারি আশ্রয়কেন্দ্রে
- দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী!
- স্বজনের অপেক্ষায় তোসিফ, ঠাঁই মিলল সরকারি আশ্রয়কেন্দ্রে
- দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০
- নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে?
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- স্বস্তি নেই, বেশিরভাগ নিত্যপণ্যের দাম অপরিবর্তিত
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- আজ পবিত্র আশুরা, মহররম মাসের ১০ তারিখ
- শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ে নকআউটে ইকুয়েডর
- গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই










