ঢাকা, শুক্রবার ০৩, জুলাই ২০২৬ ২০:১৭:২২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানী নারী উন্নয়নে সরকার দায়িত্ব নিয়ে কাজ করছে: পানিসম্পদমন্ত্রী ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৫৯৫ এফডিসিতে উৎসবমুখর পরিবেশে চলছে শিল্পী সমিতির নির্বাচন নাটকীয় ম্যাচে প্রত্যাবর্তনের গল্প লিখে শেষ ষোলোতে পর্তুগাল অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোতে স্পেন দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম

ভারতে করোনায় নতুন আক্রান্তের রেকর্ড

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৫৬ পিএম, ১৩ জুলাই ২০২০ সোমবার

ভারতে করোনায় নতুন আক্রান্তের রেকর্ড

ভারতে করোনায় নতুন আক্রান্তের রেকর্ড

ভারতে গত ২৪ ঘণ্টায় ২৮ হাজার ৭০১ জন নতুন করে সংক্রমিত হয়েছেন। এক দিনে এত সংখ্যক মানুষ এর আগে আক্রান্ত হননি। এছাড়া ২৪ ঘণ্টায় আরও ৫০০ জনের মৃত্যু হয়েছে।  আজ সোমবার এ তথ্য জানানো হয়।

এ নিয়ে দেশে মোট আক্রান্ত হলেন আট লক্ষ ৭৮ হাজার ২৫৪ জন। আক্রান্তের সঙ্গে সংক্রমণের হারও ঊর্ধ্বমুখী। গত ২৪ ঘণ্টায় দেশে সংক্রমণের হার ১৩.১ শতাংশ।

দেশটির স্থবির অর্থনীতিতে প্রাণ ফিরিয়ে আনতে লকডাউন শিথিল করার চেষ্টার পর বেশ কয়েকটি শহরের কর্তৃপক্ষ পুনরায় কঠোর লকডাউন আরোপ করেছে।

ভারতজুড়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৮ লাখ ৭৮ হাজার ২৫৪ জনে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় গত ২৪ ঘণ্টায় আরও ৫০০ জনের মৃত্যুর খবর দিয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ২৩ হাজার ১৭৪ জন।

নয়াদিল্লি, মুম্বাই, চেন্নাই, বেঙ্গালুর ও পুনের মতো প্রধান ভারতীয় শহরগুলোতে আক্রান্তের সংখ্যা বাড়ছে। কয়েকটি রাজ্য সপ্তাহব্যাপী কারফিউ জারি এবং সংক্রমণ হ্রাসে উচ্চ-ঝুঁকির এলাকাগুলোতে কঠোর লকডাউন ঘোষণা করেছে।

বিশ্বে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যায় যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের পর তৃতীয় অবস্থানে রয়েছে ভারত।