ঢাকা, শুক্রবার ২৭, মার্চ ২০২৬ ১০:০৮:৪৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
চট্টলা এক্সপ্রেসে অগ্নিকাণ্ড: আড়াই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক সীতাকুণ্ডে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেসে আগুন দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবি: নিহত বেড়ে ২৩ বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতা দিবস উদযাপন স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে বধ্যভূমি মহান স্বাধীনতা দিবস আজ

ভারতে করোনায় প্রাণহানি বাড়লেও কমেছে সংক্রমণ

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৫৭ পিএম, ১৭ আগস্ট ২০২১ মঙ্গলবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ২৫ হাজার ১৬৬ জন মানুষ। যা ১৫৪ দিনের মধ্যে সর্বনিম্ন। অর্থাৎ আগের দিনের তুলনায় দেশটিতে নতুন সংক্রমিত রোগী সংখ্যা কমেছে সাড়ে সাত হাজারের বেশি। অন্যদিকে একই সময়ে দেশটিতে মারা গেছেন ৪৩৭ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় গত একদিনে মৃত্যু বেড়েছে ২০ জন। 

মঙ্গলবার (১৭ আগস্ট) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, মহামারির শুরু থেকে দেশটিতে করোনায় আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ২২ লাখ ৫০ হাজার ৬৭৯ জনে; মারা গেছেন ৪ লাখ ৩২ হাজার ৭৯ জন।

এদিকে দৈনিক সুস্থতা ও সংক্রমণের ক্ষেত্রে মঙ্গলবারও ভারতে বজায় রয়েছে স্বাভাবিক চিত্র। অর্থাৎ সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশটিতে ভাইরাসে নতুন করে সংক্রমিত রোগীর তুলনায় সুস্থ হয়েছেন বেশি মানুষ। ফলে মঙ্গলবার ভারতে সক্রিয় রোগীর সংখ্যা আরও কমেছে।

গত একদিনে ভারতে সুস্থ হয়েছেন বা হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন প্রায় ৩৭ হাজার মানুষ। অন্যদিকে দৈনিক আক্রান্তের সংখ্যা ২৫ হাজারের বেশি। ফলে দেশটিতে মোট সক্রিয় রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ৩ লাখ ৬৯ হাজার ৮৪৬ জনে। গত ১৪৬ দিনের মধ্যে যা সর্বনিম্ন।

-জেডসি