ভারতে করোনায় মৃত্যু এক লাখ ছুঁইছুঁই
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩১ পিএম, ২ অক্টোবর ২০২০ শুক্রবার
ছবি: ইন্টারনেট
ভারতে প্রাণঘাতী করোনাভাইরাসে (কভিড-১৯) মৃত্যুর সংখ্যা শুক্রবারই এক লাখ ছাড়িয়ে যাবে। বিশ্বের দ্বিতীয় জনবহুল দেশটিতে ইতোমধ্যে সংক্রমণ দাঁড়িয়েছে প্রায় ৬৪ লাখে।
ওয়ার্ল্ডো মিটারের শুক্রবার সকালের পরিসংখ্যান অনুযায়ী, ভারতে এখন পর্যন্ত করোনায় ৯৯ হাজার ৮০৪ জনের মৃত্যু হয়েছে।
দেশটিতে করোনায় দৈনিক মৃত্যুহার এক হাজারের ওপরে। ফলে আজই করোনায় মৃত্যুর এক লাখের গণ্ডি ছাড়িয়ে যাবে দক্ষিণ এশিয়ার দেশটি।
ভারতে গত ২৪ ঘণ্টায় আরও ৮১ হাজার ৬৯৩ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে মারা গেছেন আরও ১ হাজার ৯৬ জন।
করোনাভাইরাসের সংক্রমণে ভারত সবচেয়ে ভয়াবহ সময় অতিক্রম করেছে সেপ্টেম্বর মাসে। দেশটিতে মোট করোনা আক্রান্তের মোট ৪১ শতাংশ হয়েছে এই মাসে। মৃত্যুতেও এই সময়টা ছিল ভয়াবহ। মোট মৃত্যুর প্রায় ৩৪ শতাংশ হয়েছে সেপ্টেম্বরে।
এ মাসেই আক্রান্ত হয়েছেন ২৬ লাখ ২৪ হাজার ১৭৯ জন, যা মোট আক্রান্তের ৪১ শতাংশের বেশি। আগের মাসে তথা আগস্টে আক্রান্তের সংখ্যা ছিল ১৯ লাখ ৮৭ হাজার ৭০৫ জন।
সেপ্টেম্বরে মৃত্যু হয়েছে ৩৩ হাজার ২৫৫ জনের, যা মোট মৃত্যুর ৩৩.৭ শতাংশ। আগস্টে মাসে মোট মৃতের সংখ্যা ছিল ২৮ হাজার ৮৫৯ জন।
এদিকে করোনার বৈশ্বিক সংক্রমণ ৩ কোটি ৪৪ লাখ ৮১ হাজার ছাড়িয়েছে। এখন পর্যন্ত মারা গেছেন ১০ লাখ সাড়ে ২৭ হাজারের বেশি। সুস্থ হয়ে উঠেছেন ২ কোটি ৫৬ লাখ ৭০ হাজার ৬১৫ জন।
-জেডসি
- ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস আজ
- দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন হান সেওং-সুক
- ট্রাম্পের সহকারীকে নিয়ে হোয়াইট হাউজ তোলপাড়
- সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস, কাল থেকে কার্যকর
- প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল
- আজ ধোয়া হলো পবিত্র কাবাঘর
- ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা
- জার্মানির স্বপ্নভঙ্গের নায়ক গোলকিপার অরল্যান্ডো গিল
- জয়া বললেন,‘ম্যাজিক তৈরি করা যায় না’
- ব্রাজিলের ঘাম ঝরানো জাপানি গোলরক্ষক, কে এই সুজুকি?
- যুক্তরাষ্ট্রে রেকর্ড ভাঙা তাপদাহ, ঝুঁকিতে ২৫ কোটি নাগরিক
- ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’
- টাইব্রেকারে নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ষোলোতে মরক্কো
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ইতিহাস
- কারাগারে অসুস্থ দীপু মনি, ঢাকা মেডিকেলে ভর্তি
- ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’
- ট্রাম্পের সহকারীকে নিয়ে হোয়াইট হাউজ তোলপাড়
- জার্মানির স্বপ্নভঙ্গের নায়ক গোলকিপার অরল্যান্ডো গিল
- ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা
- প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল
- জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল