ঢাকা, বুধবার ২৮, অক্টোবর ২০২৬ ১৩:২৭:১১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
শনিবার এইচএসসির ফল প্রকাশ: অনলাইনে জানবেন যেভাবে ঢামেক চত্বরে অ্যাম্বুলেন্স ধর্মঘট, রোগী-স্বজনদের ভোগান্তি চীনে শিশুর চেয়ে প্রবীণ বেশি, আর্থিক চাপে পরিবার ও রাষ্ট্র মনোনয়ন বৈধ, বিনা লড়াইয়ে জয় পাচ্ছেন এলিজা ৬৩০ কোটি ডলার জাপানি বিনিয়োগ নিয়ে আলোচনা: প্রধানমন্ত্রী ভারতে তাণ্ডব চালিয়ে বাংলাদেশের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ রাষ্ট্রপতির তিন জেলা সফর বাতিল

ভারতে করোনায় মৃত্যু ১ লাখ সাত হাজার ছাড়াল

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৫০ পিএম, ১০ অক্টোবর ২০২০ শনিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

ভারতে থামছেই না প্রাণঘাতী করোনা ভাইরাসের তাণ্ডব। এরই মধ্যে দেশটিতে এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা এক লাখ সাত হাজার ছাড়িয়ে গেছে। বিশ্বের দ্বিতীয় জনবহুল দেশটিতে ইতোমধ্যে সংক্রমণ দাঁড়িয়েছে প্রায় ৬৯ লাখ ৭৯ হাজারে।

ভারতে গত ২৪ ঘণ্টায় আরও ৯২৬ জন মৃত্যু হয়েছে। এই নিয়ে দেশটিতে ১ লাখ সাত হাজার ৪১৬ কোভিড রোগীর মৃত্যু হলো।এই সময়ে দেশটিতে আক্রান্ত হয়েছেন আরও ৭৩ হাজার ২৭২ জন। এতে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ৬৯ লাখ ৭৯ হাজার ৪২৩ জনে দাঁড়িয়েছে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় ভারতে সুস্থ হয়েছেন ৮২ হাজার ৭৫৩ জন। মোট সুস্থ ৫৯ লাখ ৮৮ হাজার ৮২২ জন।

শনিবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এনডিটিভির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

ভারতীয় এই সংবাদমাধ্যম আরও জানায়, সংক্রমণের দিক থেকে বিশ্বের মধ্যে ভারতের অবস্থান বর্তমানে দ্বিতীয়তে। সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে মহারাষ্ট্রে। এরপর রয়েছে অন্ধ্র প্রদেশ, কর্নাটক, তামিল নাড়ু, উত্তর প্রদেশ ও দিল্লি।

ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে ১১ লাখ ৬৪ হাজার ১৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। আর এখন পর্যন্ত পরীক্ষা করা হয়েছে আট কোটি ৫৭ লাখ ৯৮ হাজার ৬৯৮টি নমুনা।

-জেডসি