ভারতে করোনায় মৃত্যু ১ লাখ ১৮ হাজার ছাড়াল
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:১৯ পিএম, ২৫ অক্টোবর ২০২০ রবিবার
ছবি: ইন্টারনেট
ভারতে একদিনে ৫০ হাজারের বেশি মানুষ প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। গতকাল শনিবার সকাল ৮ টা থেকে আজ রোববার সকাল ৮ টা পর্যন্ত ৫০ হাজার ১২৯ টি নতুন সংক্রমণ এবং ৫৭৮ করোনা রোগীর মৃত্যু হয়েছে।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে প্রকাশ, ভারতে পর্যন্ত মোট ৭৮ লাখ ৬৪ হাজার ৮১১ জন করোনা আক্রান্ত এবং ১ লাখ ১৮ হাজার ৫৩৪ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। এ পর্যন্ত ৭০ লাখ ৭৮ হাজার ১২৩ জন সংক্রমণ মুক্ত বা সুস্থ হয়েছেন। বর্তমানে ৬ লাখ ৬৮ হাজার ১৫৪ জন সক্রিয় করোনা রোগী হাসপাতাল অথবা হোম আইসোলেশনে চিকিৎসাধীন আছেন।
এ পর্যন্ত ১০ কোটি ২৫ লাখ ২৩ হাজার ৪৫৯ জনের করোনাভাইরাসের নমুনা পরীক্ষা করা হয়েছে। গতকাল (শনিবার) ১১ লাখ ৪০ হাজার ৯০৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৮.৫০ শতাংশ। সংক্রমণ মুক্ত বা সুস্থ হওয়ার হার বেড়ে হয়েছে ৯০ শতাংশ। মৃত্যু হার ১.৫১ শতাংশে দাঁড়িয়ে আছে।
অন্যান্য রাজ্যের পাশাপাশি পশ্চিমবঙ্গে গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ১৪৮ জন সংক্রমিত হয়েছেন এবং একইসময়ে ৫৯ জন করোনা রোগী প্রাণ হারিয়েছেন। পশ্চিমবঙ্গে এ নিয়ে মোট আক্রান্তের ৩ লাখ ৪৫ হাজার ৫৭৪ জনে দাঁড়িয়েছে। এরমধ্যে ৩ লাখ ২ হাজার ৩৪০ জন সংক্রমণ মুক্ত বা সুস্থ হয়ে উঠেছেন। রাজ্যে এ পর্যন্ত মোট ৬ হাজার ৪২৭ জন করোনা রোগী প্রাণ হারিয়েছেন।
এদিকে, পশ্চিমবঙ্গে করোনা আক্রান্ত হয়ে এ পর্যন্ত কমপক্ষে ৫৭ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে। ওই তালিকায় স্বাস্থ্য দফতরের কর্মকর্তা থেকে অন্য চিকিৎসকরাও রয়েছেন। সিনিয়র চিকিৎসকদের পাশাপাশি তরুণ চিকিৎসকরাও কোভিড-১৯-এর শিকার হয়েছেন।
অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টর্স-এর সাধারণ সম্পাদক ডা. মানস গুমটা বলেন, আমরা ক্লান্ত, অবসন্ন। ইতোমধ্যে কোভিড আক্রান্ত হয়ে কমপক্ষে ৫৭ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে। করোনা আক্রান্ত হয়ে ক্রমশ স্বাস্থ্য কর্মীর সংখ্যা কমে যাচ্ছে।
-জেডসি
- ৬৩০ কোটি ডলার জাপানি বিনিয়োগ নিয়ে আলোচনা: প্রধানমন্ত্রী
- ভারতে তাণ্ডব চালিয়ে বাংলাদেশের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’
- রাষ্ট্রপতির তিন জেলা সফর বাতিল
- সাংবাদিকের কলমে ভয় দেখানোর অধিকার কারও নেই
- অবহেলিত নারীদের স্বপ্ন পূরণ করছে ‘নীলসাগর’
- স্নাতক পাসেই নিয়োগ দেবে এনসিসি ব্যাংক, নেই বয়সসীমা
- বদলে গেল মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- এবার সংগ্রাম ও মাতৃত্বের গল্পে দেখা যাবে পরীমনিকে
- বায়ুদূষণে ঢাকার উন্নতি, শীর্ষে লাহোর
- মস্তিষ্ককে সচল রাখতে প্রতিদিন সকালে যে ৫ কাজ করবেন
- শীতকালীন শাকসবজি চাষে ব্যস্ত বগুড়ার কৃষকরা
- অন্ধ্র উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় অর্ণব, বাংলাদেশে কী প্রভাব
- তেঁতুলিয়ায় জেঁকে বসেছে শীত, তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি
- সাংবাদিকদের নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহারের আলটিমেটাম ডিআরইউর
- জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে তারেক রহমান
- অবহেলিত নারীদের স্বপ্ন পূরণ করছে ‘নীলসাগর’
- সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫
- সাংবাদিকের কলমে ভয় দেখানোর অধিকার কারও নেই
- মস্তিষ্ককে সচল রাখতে প্রতিদিন সকালে যে ৫ কাজ করবেন
- স্নাতক পাসেই নিয়োগ দেবে এনসিসি ব্যাংক, নেই বয়সসীমা
- ইয়ামাল-এমবাপের হৃদয় ভেঙে ব্যালন ডি’অর কেইনের
- জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৭