ভারতে করোনায় রেল প্রতিমন্ত্রীর মৃত্যু, আক্রান্ত ৫৭ লাখ ছাড়াল
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:০৭ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০২০ বৃহস্পতিবার
ছবি: ইন্টারনেট
ভারতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী সুরেশ অঙ্গারি (৬৫)। দেশটিতে ইতোমধ্যেই বেশ কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রী করোনা আক্রান্ত হলেও এই প্রথম কেন্দ্রীয় মন্ত্রিসভার কোনও বর্তমান সদস্যের মৃত্যু হল। তার মৃত্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে বহু রাজনৈতিক ব্যক্তিত্ব গভীর শোক প্রকাশ করেছেন।
গতকাল (বুধবার) সন্ধ্যায় দিল্লির ‘এইমস’ হাসপাতালে তার মৃত্যু হয়। গত ১১ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে নিজেই ট্যুইট করে করোনায় আক্রান্ত হওয়ার কথা জানিয়েছিলেন।
এদিকে, ভারতে আক্রান্তের সংখ্যা ৫৭ লাখ ছাড়িয়ে গেছে। আজ (বৃহস্পতিবার) সকাল ৮ টা পর্যন্ত কেন্দ্রীয় স্বাস্থ্য দফতরের পরিসংখ্যানে প্রকাশ, এপর্যন্ত ৫৭ লাখ ৩২ হাজার ৫১৮ জন কারোনা আক্রান্ত হয়েছেন। মারা গেছেন, ৯১ হাজার ১৪৯ জন করোনা রোগী। সরকারি সূত্রে প্রকাশ, ২৪ ঘণ্টায় ৮৬ হাজার ৫০৮ টি নয়া সংক্রমণ এবং একইসময়ে ১ হাজার ১২৯ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। এ পর্যন্ত ৪৬ লাখ ৭৪ হাজার ৯৮৭
জন চিকিৎসা ব্যবস্থা থেকে ছাড়া পেয়েছেন অথবা সুস্থ হয়েছেন। এরফলে বর্তমানে ৯ লাখ ৬৬ হাজার ৩৮২ জন সক্রিয় করোনা রোগী হাসপাতাল অথবা হোম আইসোলেশনে চিকিৎসাধীন আছেন।
করোনায় বর্তমানে সুস্থতার হার ৮১.৫৫ শতাংশ। গতকাল (বুধবার) ১১ লাখ ৫৬ হাজার ৫৬৯ জনের করোনা পরীক্ষা করা হয়েছে। এরফলে ওইদিন পর্যন্ত মোট ৮ কোটি ৭৪ লাখ ৩৬ হাজার ৩১ জনের করোনার নমুনা পরীক্ষা করা সম্ভব হয়েছে।
অন্য এক পরিসংখ্যানে প্রকাশ, ভারতে মোট আক্রান্তের মধ্যে কেবলমাত্র চলতি সেপ্টেম্বর মাসেই এপর্যন্ত ২১ লাখ ১১ হাজার ২৭৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ২৬ হাজার ৬৮০ জন করোনা রোগী। সারা দেশে গত ২ সেপ্টেম্বর থেকে একনাগাড়ে দৈনিক ১ হাজারেরও বেশি করোনা আক্রান্তের ঘটনা ঘটেছে। দেশে ১ লাখ আক্রান্ত হতে ১১০ দিন সময় লাগলেও ২৩৮ দিনে ৫৭ লাখের বেশি করোনা আক্রান্তের ঘটনা ঘটেছে।
-জেডসি
- এবার কার হাত ধরলেন আনা দে আরমাস?
- ঢামেক চত্বরে অ্যাম্বুলেন্স ধর্মঘট, রোগী-স্বজনদের ভোগান্তি
- শনিবার এইচএসসির ফল প্রকাশ: অনলাইনে জানবেন যেভাবে
- এআইয়ের ফাঁদে অরুন্ধতী রায়
- পঞ্চগড়ে বাড়ছে শীতের অনুভূতি
- রিসোর্টে অগ্নিকাণ্ড: গলার লকেট দেখে স্ত্রীকে শনাক্ত
- সোনার দাম ভরিতে বাড়ল ২ হাজার ২১৬ টাকা
- চীনে শিশুর চেয়ে প্রবীণ বেশি, আর্থিক চাপে পরিবার ও রাষ্ট্র
- আজ জাতীয় চকলেট দিবস
- মনোনয়ন বৈধ, বিনা লড়াইয়ে জয় পাচ্ছেন এলিজা
- বুধবার রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ
- বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ
- ৬৩০ কোটি ডলার জাপানি বিনিয়োগ নিয়ে আলোচনা: প্রধানমন্ত্রী
- ভারতে তাণ্ডব চালিয়ে বাংলাদেশের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’
- রাষ্ট্রপতির তিন জেলা সফর বাতিল
- সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫
- অবহেলিত নারীদের স্বপ্ন পূরণ করছে ‘নীলসাগর’
- সাংবাদিকের কলমে ভয় দেখানোর অধিকার কারও নেই
- ইয়ামাল-এমবাপের হৃদয় ভেঙে ব্যালন ডি’অর কেইনের
- মস্তিষ্ককে সচল রাখতে প্রতিদিন সকালে যে ৫ কাজ করবেন
- স্নাতক পাসেই নিয়োগ দেবে এনসিসি ব্যাংক, নেই বয়সসীমা
- জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৭
- বদলে গেল মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- তেঁতুলিয়ায় জেঁকে বসেছে শীত, তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি
- রাষ্ট্রপতির তিন জেলা সফর বাতিল
- ৬৩০ কোটি ডলার জাপানি বিনিয়োগ নিয়ে আলোচনা: প্রধানমন্ত্রী
- এবার সংগ্রাম ও মাতৃত্বের গল্পে দেখা যাবে পরীমনিকে
- জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে তারেক রহমান
- অন্ধ্র উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় অর্ণব, বাংলাদেশে কী প্রভাব
- শীতকালীন শাকসবজি চাষে ব্যস্ত বগুড়ার কৃষকরা









